মিনাখাঁয় বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ২০

Share:

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে পথদুর্ঘটনায় মৃত ৪। আহত কমপক্ষে ২০। যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে আসছিল। জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় পুরো দোকানটি ভেঙ্গে তছনছ হয়ে যায়। দোকানের ভেতরে থাকা এক মহিলা গাড়ি চালক সহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

বাড়তে পারে আরো মৃত্যুর সংখ্যা। বরযাত্রী বোঝাই পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন বরযাত্রী ছিল বাসটিতে। তারা সরবেড়িয়ার একটি বিয়ে বাড়ি থেকে বিবাহ সম্পন্ন করার পর বাসটি কলকাতার চীনার পার্কের উদ্দেশ্যে বাসন্তী হাইওয়ে রোড(Basanti High Way) ধরে রওনা দিয়েছিল।

মাঝপথে আসতেই অর্থাৎ জয়গ্রাম(Jaigram) এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে ।জানা যায়, একটি বাইককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে সন্ধ্যা সাতটা নাগাদ।স্থানীয় মানুষের অভিযোগ বরযাত্রী বোঝাই গাড়িটির চালক মন্তব্য অবস্থায় ছিল। সামনে একটি মোটরসাইকেল হঠাৎ চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে তড়িঘড়ি ব্রেক কষলে গাড়িটি গিয়ে বাসন্তী হাইওয়ের রাস্তার পাশের দোকান ঘরের মধ্যে ঢুকে যায়। প্রায় দুটি দোকান ঘর ভেঙে চুরমার হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ে বাড়ির গাড়িটি সন্দেশখালি থেকে খুব দ্রুত গতিতে আসছিল সামনে একটি মোটরসাইকেল চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানের ভেতর ঢুকে যায়। এতেই গাড়ি চালক সহ চারজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে অতি দ্রুত কলকাতা পুলিশ ও মিনাখা থানার পুলিশ পৌঁছে jcb দিয়ে বাসটিকে সোজা করে। দীর্ঘক্ষণ বাসন্তী হাই ওয়েতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের