ছদ্ম নাম ব্যবহার করে রোমিও সেজে প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর সর্বস্ব লুট করল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িবাড়ি গ্রামের বাসিন্দা ২৯ বছরের ফজিলা বিবি ২০১৭ সালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাড়োয়ার একটি ক্লিনিকে(Clinic)। সেখানেই পরিচয় হয় বারাসত মহকুমার শাসন থানার অন্তর্গত শাসন গ্রাম পঞ্চায়েতের চোলপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মল্লিক(Firaz Mallick) ওরফে জুল হাসান মল্লিকের সঙ্গে। নিজের ছদ্ম নাম (False Name)ব্যবহার করে ওই যুবতীকে প্রেমের জালে প্রথম ফাঁসায়। তারপর একে একে ব্ল্যাকমেইল করতে করতে এক প্রকার ওই যুবতী বিয়ে করতে বাধ্য হয়। যুবতীর বিয়ে হয় দুই ফেব্রুয়ারি ২০১৮ সালে। তারপর শুরু হয় নানান ভাবে প্রতারণার কৌশল অর্থাৎ লোন, ক্যাশ এবং বিভিন্নভাবে দফায় দফায় ওই যুবতীর কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নেন ওই যুবক।

পাশাপাশি তার সোনার গহনা(Gold Ornaments) ছিল আরো দুই লক্ষ টাকার অর্থাৎ সবমিলিয়ে প্রায় ১৪ লক্ষ টাকা ওই যুবতীর কাছ থেকে লুট করে নেন ওই যুবক ।প্রতিবাদ করলেই যুবতীকে মারধর করা হতো। এমনকি যুবতীর পেটে লাথি মেরে জোর করে গর্ভপাত করিয়ে দেন। এমনকি প্রতিবাদ করলে ওই যুবতীকে বেশ কয়েকবার প্রাণে মারার চেষ্টা করেন ওই যুবক। বিচার পাওয়ার আশায় ইতিমধ্যে শাসন থানায়(Sashan P.S.) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ওই যুবতী আরো জানাচ্ছেন ওই যুবক একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে ব্ল্যাকমেইল(Blackmail) করে তাদের কাছ থেকে সর্বোচ্চ লুট করে নেওয়াই হচ্ছে ওই যুবকের পেশা অর্থাৎ এখনো পর্যন্ত বেশ কয়েকটি মেয়ে ওই যুবকের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন। তাই ওই যুবকের কঠিন শাস্তির দাবি করেছেন যুবতী ফজিলা বিবি। পাশাপাশি ওই যুবতী হাড়োয়ার মানবাধিকার সংগঠনের অফিসেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি সালাউদ্দিন মোল্লা বলেন ,এটি একটি ঘৃণ্যতম কাজ এবং তীব্র নিন্দা জানিয়ে যুবতীর পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাছে বিচারের দাবিও করেন ওই মানবাধিকার কর্মী।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির