মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক সব থানায়, সমস্যা সমাধানে অ্যাপ আনছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মরত মহিলারা কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হলে অনেক সময়ই সহায়তার জন্য কাউকে খুঁজে পান না। আবার পথে–ঘাটে যুবতী থেকে গৃহবধূরা যৌন হেনস্থার শিকার হলে এবার ব্যবস্থা নিতে পারবেন। শুধু তাই নয়, উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কারণ এবার তেমনই পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। তার জন্য নারী সুরক্ষায় নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপে জিও ট্যাগিংয়ের সুবিধা থাকবে।

এই অ্যাপের পাশাপাশি প্রত্যেক থানায় এবার থেকে মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক করা হচ্ছে। মহিলা থানা আগেই ছিল। কিন্তু পৃথক হেল্পডেস্ক ছিল না। এই বিষয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‌নারী সুরক্ষায় নতুন অ্যাপ আনবে রাজ্য সরকার। এই অ্যাপে জিও ট্যাগিংয়ের সুবিধা থাকবে। কোনও মহিলা যদি সমস্যায় পড়েন তাহলে তাঁকে নিরাপত্তা দিতে সাহায্য করবে এই অ্যাপ। যখনই কোনও মহিলা এই অ্যাপ থেকে মেসেজ পাঠাবেন তখনই নিকটবর্তী থানা থেকে তা গৃহীত হবে। সংশ্লিষ্ট থানা তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। রাজ্যের প্রত্যেকটি থানায় যেমন মহিলাদের জন্য আলাদা হেল্পডেস্ক থাকবে, তেমনই প্রত্যেকটি মহকুমায় একটি করে মহিলা থানা গঠিত হবে।’‌

আবার ‘স্বচ্ছ’ নামে একটি অ্যাপ চালু করা হচ্ছে। আজ, শনিবার থেকে অ্যাপটি চালু হওয়ার কথা। এই অ্যাপের মাধ্যমে যে কোনও ব্যক্তি শহর এলাকায় জমে থাকা ময়লা বা জল জমার ছবি পাঠালে তা দু’ঘণ্টার মধ্যেই কাজ করে উক্ত সমস্যার সমাধান করা হবে। এক্ষেত্রেও অ্যাপটিতে থাকবে জিও ট্যাগিং থাকবে। আপাতত ১০টি পুরসভাতে পাইলট প্রকল্প চালু হচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, ‘‌১ সেপ্টেম্বর থেকে রাস্তায় নোংরা করা, প্রস্রাব করা নিষিদ্ধ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে জরিমানা করা হবে নাগরিকদের। এলাকা পরিচ্ছন্ন রাখতে সব এলাকায় ময়লা ফেলার বিন বসানো হবে। স্কুলগুলিতে যাতে পরিচ্ছন্নতা বজায় রাখা যায়, তার জন্য অত্যাধুনিক টয়লেট তৈরি হবে। প্রত্যেকটি স্কুলেই এই সুবিধা দেওয়া হবে।’‌

তাছাড়া মেয়েদের স্কুলগুলিতে থাকবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এটিও জানানো হয়েছে। টয়লেট তৈরি হবে রাস্তার ধারেও। যাতে মহিলাদের অসুবিধায় পড়তে না হয়। সেখানেও ন্যাপকিন ভেন্ডিং মেশিন রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। এমনকী মন্ত্রী জানান, আপাতত তাঁরা চারটি স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা করছেন। সেগুলি গড়ে উঠবে আসানসোল, তমলুক, নবদ্বীপ এবং শিলিগুড়িতে। তবে উত্তরবঙ্গে চারটি নতুন শহর তৈরি হবে।

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার দাপট

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু