২২টি বেসরকারি B.ED College’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজ জেলারই ২২টি B.ED College’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের একটি জেলার ২২টি Private B.ED College’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী(Minister of State) সত্যজিৎ বর্মন(Satyajit Burman)। তাঁর বক্তব্য, জেলার অনেক ছাত্রছাত্রী ও অভিভাবকরা তাঁকে অভিযোগ জানিয়েছেন, ওই B.ED College-গুলিতে সঠিকভাবে পঠনপাঠন হয় না। তাছাড়া কলেজে প্রয়োজনীয় পরিকাঠামো নেই। ওই অভিযোগ খতিয়ে দেখতেই তদন্তের নির্দেশ(Investigation Order) দেওয়া হয়েছে। এই ২২টি B.ED College আবার একই জেলায়। আর তা হল উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলায়। আবার এই জেলারই হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। স্বাভাবিক ভাবেই তিনি নিজ জেলারই ২২টি B.ED College’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ায় তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের শিক্ষামহলে। লক্ষ্যণীয় বিষয়, মন্ত্রীর নির্দেশের পরে পরেই দেখা যাচ্ছে, ওই সব কলেজের মধ্যে কয়েকটির নাম সরে গিয়েছে রাজ্যের শিক্ষা দফতরের পোর্টাল থেকে। ফলে ওই কলেজগুলি পড়ুয়াদের ভর্তি নিতে পারছে না।

রাজ্যের শিক্ষা দফতর(Education Department) সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়ে দেন, আপাতত উত্তর দিনাজপুর জেলার ২২টি B.ED College’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে অন্যান্য জেলা থেকেও অনেক B.ED College’র বিরুদ্ধেও নিয়ম না মানার অভিযোগ এসেছে। সেগুলিতেও ধাপে ধাপে তদন্ত হবে। অনিয়ম ধরা পড়লে কড়া ব্যবস্থা নেবে সরকার। কয়েকমাস আগে তাঁর নামাঙ্কিত প্যাডে তিনি West Bengal Board of Primary Education’র সভাপতিকে চিঠি লেখেন। সেই চিঠিতেই বেসরকারি B.ED College-গুলির বিরুদ্ধে জমা পড়া অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি। এখন সেই সব কলেজের বিরুদ্ধেই তদন্ত শুরু নির্দেশ দিয়েছেন তিনি। যদিও বেসরকারি সূত্রে জানা গিয়েছে, ওই ২২টি কলেজের মধ্যে কিছু কলেজে বোর্ড নির্ধারিত বেতনই নেওয়া হয়ে থাকে পড়ুয়াদের কাছ থেকে। এমনকি সেই সব কলেজে পরিকাঠামোগত কোন ত্রুটিও নেই। তা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল সেটাই এখন দেখার।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন