বাড়িতে থাকলে ইডি’র আধিকারিকদের মুড়ি খাওয়াতাম, বলছেন পরেশ

তিনি বাড়িতে থাকলে ইডি আধিকারিকদের মুড়ি খাওয়াতেন বলে জানালেন রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে মেখলিগঞ্জে তাঁর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। তিনি বাড়িতে থাকলে ইডি আধিকারিকদের মুড়ি খাওয়াতেন বলে জানালেন রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। প্রসঙ্গত বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-ইডি ইস্যুতে সুর চড়িয়েছিলেন। একুশের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, ‘বাড়িতে সিবিআই-ইডি এলে মুড়ি খাওয়াবেন।’ সেই সমাবেশের পরদিন ইডির আধিকারিকরা হানা দেওয়ায় এই মন্তব্য করলেন পরেশ অধিকারী।

শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৩টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা হানা দেন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এই হানা বলে জানা গিয়েছে। এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি-সহ ১৩টি জায়গায় ইডির গোয়েন্দারা তল্লাশি অভিযানে যান। এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। এদিন পরেশ অধিকারী তাঁর মেখলিগঞ্জের বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। ইডির তল্লাশি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘কলকাতায় আছি। বাড়ির লোকের ফোন নিয়ে নিয়েছে, তাই কেউ যোগাযোগ করতে পারছে না। তাই জানি না ওখানে কী হচ্ছে।’ এরপরই তিনি বলেন,‘সকাল সকাল এসেছেন, বাড়িতে থাকলে দিদির নির্দেশে মুড়ি খাওয়াতাম।’

উল্লেখ্য এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম উঠে এসেছে। মন্ত্রী পরেশের মেয়ে অঙ্কিতাকে বেইনিভাবে শিক্ষকপদে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে মন্ত্রিকন্যাকে চাকরিও খোয়াতে হয়েছে। এমনকি তাঁর বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে সেই টাকাও ফেরত দিয়েছেন অঙ্কিতা অধিকারী। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না এদিন তা খতিয়ে দেখতে মেখলিগঞ্জের বাড়িতে হানা দেয় ইডি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের