Loading live market data...
Loading active stocks...
Connecting...

পরিবহনমন্ত্রী স্নেহাশিসের গাড়িতে লরির ধাক্কা, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

রাতের অন্ধকারে একটি লরি মন্ত্রীর গাড়ি ওভারটেক করতে গিয়েই ধাক্কা মারে বলে খবর। সেই সময় গাড়িতে বসেছিলেন স্নেহাশিস চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Minister Snehasish Chakraborty)। রাতের রাস্তায় আচমকা তাঁর গাড়িতে একটি লরি এসে ধাক্কা মেরে দেওয়ায় ঘটে বিপত্তি। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে কোন্নগরে নিজের বাড়িতে ফেরার পথে এই ঘটনা ঘটে। মন্ত্রী আহত না হলেও তাঁর গাড়ির একদিকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার রাতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Minister Snehasish Chakraborty) কলকাতা থেকে গাড়িতে চেপে কোন্নগরে নিজের বাড়িতে ফিরছিলেন। রাতের অন্ধকারে একটি লরি মন্ত্রীর গাড়ি ওভারটেক করতে গিয়েই ধাক্কা মারে বলে খবর। সেই সময় গাড়িতে বসেছিলেন স্নেহাশিস চক্রবর্তী। ছিলেন তাঁর গাড়ির চালক এবং একজন দেহরক্ষী। তবে কেউই গুরুতর চোট পাননি বলে জানা গিয়েছে। অক্ষত রয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রীও। তবে মন্ত্রীর গাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর ছেড়ে দেন মন্ত্রী-সহ সবাইকে।

অন্যদিকে এই ঘটনার খবর মন্ত্রীর ঘনিষ্ঠ মহলে পৌঁছলে উদ্বেগ প্রকাশ করতে থাকেন তাঁর অনুগামী ও ভক্তরা। খবর পৌঁছয় ডানকুনি থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ডানকুনি থানার পুলিশ এসে লরির চালককে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি নিছক দুর্ঘটনার জেরে এই ঘটনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লরির চালকের পাশাপাশি লরিটিকেও আটক করেছে পুলিশ।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী