বিধানসভায় অধ্যক্ষের উপস্থিতিতে বক্তব্যের মাঝপথে মাইক বন্ধ , অভিমানে কক্ষ ত্যাগ শোভনদেবের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় শনিবার বাজেট এপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনায় প্রথমে বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের নাম ছিল না। আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধে তাকে চার মিনিট সময় বরাদ্দ করেছিলেন অধ্যক্ষ। বিধানসভার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। বক্তব্য শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের এক মিনিট আগে সবুজ আলো জ্বলে উঠবে এবং এক মিনিট পূরণ হলে লাল আলো জ্বলবে সঙ্গে সঙ্গে মাইক বন্ধ হয়ে যাবে। এদিকে শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattapadhay) এর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে প্রথমে সবুজ আলো ও পরে লাল আলো জ্বালা হয় এবং মাইক বন্ধ করে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় শোভন দেব চট্টোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এদিকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas) স্পিকারের কাছে পুনরায় শোভন দেব চট্টোপাধ্যায়কে আর কিছুক্ষণ সময় দিয়ে বক্তব্য রাখার সুযোগ করে দিতে অনুরোধ জানান। এতে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়(Speaker Biman Bandopadhay) মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেন, “আপনি আমাকে চাপ দিতে পারেন না। নাম আগে তালিকাতে ছিল না। থাকলে সময় দিতাম। “এদিকে সেই সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhatatcharya) মন্তব্য করেন, বিরোধী বিধায়কদের ক্ষেত্রে প্রায়শই সময়সূচী শিথিল করা হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তিনি বিধানসভায় তাঁর নিজের ঘরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে চলে যান।

পরে সূত্রের খবর, অধিবেশনের প্রথমার্ধ শেষ হওয়ার পর অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সাথে কথা বলেন। এদিকে ফের বিধানসভা শুরু হলে এবং ধন্যবাদ জ্ঞাপক ভাষণে অধিবেশনে আর যোগ দিতে দেখা যায়নি রাজ্যের পরিষদীয় মন্ত্রী এবং বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে। সাংবাদিকরা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, পরিষদীয় মন্ত্রী বিশেষ কাজে ব্যস্ত রয়েছেন। তাই তিনি অধিবেশনে থাকতে পারেননি। বিধানসভার একাংশ কর্মী ও রাজনৈতিক মহলের ধারণা দুই বর্ষিয়ান নেতার মধ্যে আলোচনা মাধ্যমেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা