সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! সামান্য তর্কাতর্কি থেকে দুই যুবকের মধ্যে তুমুল ঝামেলা। একে অন্যের উপর ধারালো অস্ত্রের কোপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! সামান্য তর্কাতর্কি থেকে দুই যুবকের মধ্যে তুমুল ঝামেলা। একে অন্যের উপর ধারালো অস্ত্রের কোপ। গুরুতর জখম অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে ভর্তি আহত যুবক। তাঁর নাম মুন্না পাসি ওরফে মনু। তিনি এখন ICU তে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে এনবং অবস্থা স্থিতিশীল।

ঘটনাটি ঘটেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে হালিশহর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নৈহাটি জুটমিল পাকা লাইনের ধারে। আহত যুবকের বাবা রামকুমার পাসি বলেছেন, ঘটনার দিন রাতে যখন খেতে বসেছিল মনু। তখন পাড়ার যুবক উকিল রাজভর, সুজিত রাজভর, ভরত দাস সহ সাত-আটজনের দল বাড়িতে ঢুকে মনুকে জোর করে তাঁদের সঙ্গে নিয়ে যায়। ওঁদের সকলের হাতে ধারালো অস্ত্র ছিল। বাধা দিতে গেলে তাঁরা মনুর পিঠে ধারালো অস্ত্রের কোপ মারে। এমনকি বাধা দিতে গেলে তাঁর বউমাকেও গলায় আঘাত করে। এরপর ছেলেকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। চিৎকার শুনে পাড়ার সবাই ছুটে আসতেই দুষ্কৃতীর দল পালিয়ে যায়। মনুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নৈহাটি থানার পুলিশ। ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মনুর পরিবার। আর ভরত দাস নামে একজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।

এই বিষয়ে মনুর আহত স্ত্রী জানিয়েছেন, ‘সন্ধ্যায় বাড়িতে ঢুকে আচমকাই আমার স্বামীকে চাকু দিয়ে কোপ মেরে দিয়েছে এলাকার কয়েকজন যুবক। কিছুই করেনি সে। কাজ থেকে বাড়িতে ফিরে বাবা-মায়ের সঙ্গে কথা বলে খেতে বসেছিল। তখনই তাঁর উপর হামলা হয়। উকিল বলে ছেলেটি প্রথমে শান্ত মাথায় বলেছিল, তুই চল সামান্য কিছু কথা ছিল। ও যেতে না চাওয়ায় ওকে এলোপাথাড়ি চাকুর কোপ মারে। মাটিতে ফেলে মারধর করে। উকিলের সঙ্গে আমার স্বামীর কোনও শত্রুতা ছিল কিনা আমার জানা নেই। আমরা দোষীর কঠিন শাস্তি চাই। ঘটনায় ওঁর একটা সাড়ে ৩ ঘন্টার অপারেশন হয়েছে। চিকিৎসকেরা বাঁচার আশা ছেড়ে দিয়েছে।’

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার