আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাবাশ! চাইল্ড লাইনে ফোন করে নিজের বিয়ে রুখল নাবালিকা

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা স্কুল পড়ুয়া। বাড়ি থেকেই চলছিল তার বিয়ের জন্য তোড়জোড়। তবে চাইল্ড লাইন (CHILD LINE) ও পুলিশের (POLICE) তৎপরতায় বন্ধ হল বিয়ের প্রস্তুতি। আর বিপ্লবটি নিজেই করেছেন নাবালিকা। তাঁকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। মালদা জেলার ঘটনা।

বয়স মাত্র ১৫। দশম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। মালদা জেলার মানিকচক থানার হাড্ডাটোলা এলাকার বাসিন্দা সে। তার ইচ্ছের বিরুদ্ধে পরিবার বিয়ের ব্যবস্থা করেছিল। নাবালিকা বারবার আপত্তি জানালেও শোনেননি নাবালিকার পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে চাইল্ড লাইন নম্বর ১০৯৮- এ ডায়াল করে সমস্ত ঘটনা জানিয়েছিল নাবালিকা।

জানা গিয়েছে, অভিযোগ পেয়েই নাবালিকার বাড়িতে আসেন চাইল্ড লাইন এবং পুলিশ। নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বোঝানো হয়, ১৮ বছরের আগে কন্যার বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এরপরে ‘মুচলেকা’ লিখিয়ে নেওয়া হয়। নাবালিকা জানাচ্ছে, সে আরও পড়াশোনা করতে চায়।

পরিবারের সদস্যদের দাবি, সম্বন্ধ আসছে তবে বিয়ে চূড়ান্ত করা হয়নি। চাইল্ড লাইন এবং পুলিশের পক্ষ থেকে এদিন নাবালিকাকে একটি যোগাযোগ নম্বর দিয়ে বলা হয়েছে, কোনও সমস্যা হলে ওই নম্বরে যোগাযোগ করতে। এলাকা জুড়ে সচেতনতা প্রচারও করা হয় এদিন।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ