লোহা কারখানায় করাতে গলা কেটে নাবালকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: লোহার গোডাউনের মধ্যে মেশিনের ব্লেডে গলা কেটে নাবালকের মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কারখানার মালিক ও তার ছেলেকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হয়েছে।

রবিবারে একটি লোহা কাটাই কারখানায় কাজ করতে গিয়ে গলায় লোহার ব্লেড লেগে মৃত্যু হয়েছে এক নাবালক শ্রমিকের। স্থানীয় সূত্রে, মৃতের নাম গোপাল। সাঁকরাইল থানা এলাকার রাজগঞ্জ শীতলতলায় রাজমহল বর্মার লোহার জিনিসপত্র কাটাইয়ের কারখানায় কাজ করত গোপাল। মা-বাবা কেউ নেই তার। দিদার কাছেই মানুষ ওই নাবালক। মূলত রবিবার কোনও শ্রমিক না আসায় শিশুদের দিয়ে কাজ করানো হত বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গিয়েছে, রবিবার কাজ করার সময় মেশিন থেকে ব্লেড ছিটকে তার গলায় ঢুকে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কেন ওই কারখানায় শিশু শ্রমিকদের কাজ করানো হতো তা নিয়ে প্রশ্ন উঠছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারখানার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক কে ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে উত্তরে সন্তুষ্ট না হয়ে কারখানার মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কারখানার অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি