মা গিয়েছিলেন মেয়ের সঙ্গে দেখা করতে, তারপর…

নিখোঁজ মহিলার মেয়ে পড়ে ওই জেলার উস্তি থানার মড়াপাই লরেন্স গার্লস হাইস্কুলে। হস্টেলেই থাকত মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের সঙ্গে দেখা করতে হস্টেলে গিয়েছিলেন মা। তারপর পেরিয়ে গিয়েছে চার চারটে দিন। তবু বাড়িতে ফেরেননি ওই মহিলা। রহস্যজনক ভাবে তিনি নিখোঁজ। নিখোঁজ (MISSING) ওই মহিলার নাম আনসারুন বিবি। ঘটনা দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানার। আনসারুনের পরিবার দিশেহারা।

নিখোঁজ মহিলার মেয়ে পড়ে ওই জেলার উস্তি থানার মড়াপাই লরেন্স গার্লস হাইস্কুলে। হস্টেলেই থাকত মেয়ে। মেয়ের সঙ্গেই দেখা করতে গত ১১ ডিসেম্বর নামখানার শিবনগর আবাদের বাড়ি থেকে বেরিয়েছিলেন মা। আর তারপর থেকেই নিখোঁজ। চিন্তিত নিখোঁজ মহিলার বাপের বাড়ি’র সদস্যরা।

উল্লেখ্য, ৬ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল নিখোঁজ মহিলার স্বামীর। ৩ কন্যা সন্তান আনসারুন বিবির। পরিবার সূত্রে খবর, এক মেয়ে হস্টেলে থেকে পড়াশোনা করত। বাকি ২ মেয়ে মায়ের সঙ্গেই থাকত। জানা গিয়েছে, নামখানা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ তৎপর। বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে, নিখোঁজ হওয়ার ঘটনায় ওই মহিলার বাপের বাড়ির এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবার জানিয়েছে, বারবার আনসারুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা করা যায়নি।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা