‘নিখোঁজ’ অগ্নিমিত্রার খোঁজ দিলেই মিলবে পুরস্কার!

আরও বলা হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে এই বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ দিলেই মিলবে বিশেষ পুরস্কার। জানেন কি সেই পুরস্কার?

Share:

নিজস্ব প্রতিনিধি: খুঁজে পাওয়া যাচ্ছে না আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পালকে! (AGNIMITRA PAUL) এমনটাই দাবি তাঁদের। কাদের? যারা পোস্টার দিয়েছেন অগ্নিমিত্রার বিধানসভা এলাকায়। তবে কারা পোস্টার দিয়েছে, তা অবশ্য জানা যায়নি।

শুক্রবার চোখে পড়েছে এমনই পোস্টার। সেখানে বিধায়কের ছবি দিয়ে বলা হয়েছে, নিখোঁজ। আরও বলা হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে এই বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ দিলেই মিলবে বিশেষ পুরস্কার। কী সেই পুরস্কার? সূর্যদেবের আশীর্বাদ! আর এই ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে আসানসোল জুড়ে।

বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। তবে জোড়াফুল শিবির (TMC) সেই অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে, এই ঘটনা আসলে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের ফল। কারণ বিজেপি মানেই না কি শুভেন্দু অধিকারী,  দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার-এই  তিনটি শিবির।  

বিজেপির দাবি, দুর্গাপুজোয় নিজের এলাকায় মণ্ডপে মণ্ডপে ঘুরেছিলেন বিধায়ক। ছটপুজোতেও উপস্থিত থাকবেন তিনি। তৃণমূলের কটাক্ষ, বিধায়ক কি শুধুমাত্র উৎসবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই?

বিধায়কের নিখোঁজ হওয়ার পোস্টারে ছেয়েছে গোপালপুরের ফতেপুর সংলগ্ন এলাকা। তবে কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। তবে এই পোস্টার এখন দেওয়াল ছাড়িয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত