দীপাবলীর আগে নিখোঁজ যুবককে বাড়ি ফিরিয়ে দিল ন্যাজাট থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বিহারের নিখোঁজ যুবককে পরিবারের হাতে তুলে দিল বসিরহাট পুলিশ।পরিবারের অজান্তে কারুর হাত ধরে নিজের রাজ্য বিহার ছাড়িয়ে ভিন রাজ্যে চলে এসেছিল এক যুবক।দীপাবলীর আগে পাচার হওয়ার উদ্দেশ্যে তাকে আনা হয়েছিল বলে পুলিশের অনুমান ।উঠছে প্রশ্নচিহ্ন।ফের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের মানবিক রূপ দেখল ভিন রাজ্যের নাগরিকরা।

গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয় নেই। অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল এই যুবক। গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির (Sandeshkhali)ন্যাজাট এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিল সে।উল্লেখ্য, বছর ২০ এর ঐ যুবক দিবাকর কুমার সিং, মা ঊষা দেবী এবং বাবা অশোক কুমার সিং এর সঙ্গে চলতি বছরের গত ২২ শে অক্টোবর বিহার থেকে ঝাড়খণ্ডের(Jharkhand) রাঁচীতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেই সময় সবার অলক্ষ্যে একাই ট্রেন থেকে নেমে ঘুরতে চলে গিয়েছিল।তার পর থেকে নিখোঁজ ছিল। শেষমেষ দুই দিন আগে উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির ন্যাজাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীদের সূত্রে খবর এলাকায় ঘুরতে ঘুরতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকতেই ভিন ভাষী ওই যুবককে অনেকে চোর ভেবে প্রহার করতে থাকে ও খবর দেয় ন্যাজাট থানায়।

ন্যাজাট থানার(Nejat P.S.) পুলিশ ওই যুবককে উদ্ধার করে নতুন পোশাক ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নাম ঠিকানা জানার চেষ্টা করে। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইত না ওই যুবক। মাঝে মাঝে দূর্বোধ্য ভাষায় কি যে বিড়বিড় করত, তাও বোঝা যেত না। অবশেষে অনেক প্রচেষ্টার পর জানা যায় ওই যুবকের বাড়ি বিহারের মহেশকুন্ট থানার(Maheskhuntho P.S.) ন্যাভটোলিয়ায়। এরপর ন্যাজাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিষ প্রামাণিকের প্রচেষ্টায় যোগাযোগ করা হয় বিহার পুলিশের সঙ্গে। অনেক প্রচেষ্টায় খোঁজ মেলে ওই যুবকের পরিবারের। শুক্রবার বিহার থেকে এই যুবকের বাবা, মা সহ চার জন ন্যাজাট থানায় পৌঁছালে পুলিশ আধিকারিকরা ওই যুবককে পরিবারের হাতে তুলে দেয়। আর এর ফলে স্বাভাবিকভাবে হারানো ছেলেকে খুঁজে পেয়ে চোখে আনন্দের জল চলে আসে বাবা-মা সহ গোটা পরিবারের।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের