ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর গীতা পাঠ শুরু করেছেন শুভেন্দুকে মোক্ষম জবাব দিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: হুমায়ুন কবীরকে গীতা উপহার দেন ভরতপুর-২ এর প্রাক্তন বিডিও আশিস মণ্ডল।সেই গীতা পড়ে শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) জবাব দিতে তৈরি হচ্ছেন হুমায়ুন কবীর(Humayun Kabir)। বিজেপির টিপ্পনি অবশেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে ভরতপুরের হুমায়ুন। বঙ্গ রাজনীতিতে কখনও শুভেন্দু হুংকার দেন হুমায়ুনকে,আবার কখনও ভরতপুরের বিধায়ক পাল্টা জবাব দেন বিরোধী দল নেতাকে। একে কেন্দ্র করে সম্প্রতি শোরগোল পরে বঙ্গ রাজ্য রাজনীতিতে। তৃণমূল শোকজের চিঠি দেয় ভরতপুরের বিধায়ক(MLA Bharatpur) হুমায়ুন কবীরকে। কথাবার্তা নিয়ে সতর্ক হতে তাকে নির্দেশ দেওয়া হয়। ক্ষমা চেয়ে নিয়ে ভরতপুরের বিদায় হোক এই বিতর্কে ইতি ঘটান। কিন্তু হঠাৎ তার গীতা চর্চা এর নতুন করে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছে। ভরতপুরের বিধায়কের দাবি ধর্মকে হাতিয়ার করে রাজনীতি আঙিনায় তার প্রতিপক্ষের কেউ কেউ তাকে আক্রমণ করছেন। এতে তিনি মেজাজ হারাতেন। ভরতপুর দুই ব্লকের বিডিও(BDO) ছিলেন আশিস মন্ডল। তিনি যখন ওই পথে ছিলেন একদিন ভরতপুরে বিধায়ক তার কাছে গেছিলেন।

আশীষবাবু তাকে একটি গীতা(Gita) উপহার দিয়েছিলেন। একইসঙ্গে বিধায়ককে তিনি পরামর্শ দিয়েছিলেন রাগকে সংযম করার জন্য। টেবিলের ড্রয়ারে থাকা সেই গীতার মধ্যে এবার বিশেষ কিছু হদিশ পেয়েছেন ভরতপুরের বিধায়ক। গীতা পড়তে পড়তে তিনি বুঝতে পেরেছেন সনাতন ধর্ম দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। তাই তিনি নতুন করে গীতা পড়া শুরু করেছেন। কারণ অনেক সময় সনাতন ধর্ম নিয়ে এমন কিছু কথা বিরোধী দলনেতা বলেন যার উপযুক্ত প্রতুত্তর খুঁজে পান না ভরতপুরের বিধায়ক। তাই নিজেকে গীতা পড়ে প্রস্তুত করছেন হুমায়ুন কবীর। গীতা পড়তে গিয়ে তার ভাষায় হয়তো সাময়িক ঠক্কর খাচ্ছেন তৃণমূল বিধায়ক। কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি। তার দাবি তিনি যেমন নিজের ধর্মের প্রতি আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। ভাষায় কোথাও কোথাও শক্ত লাগলেও অনেকটাই গীতা ইতিমধ্যে পড়ে ফেলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

এই তৃণমূল বিধায়কের শুভেন্দুকে চ্যালেঞ্জ গীতায় হাত রেখে তিনি মুর্শিদাবাদের বিধায়ক থাকাকালীন কোনদিন শুভেন্দু অধিকারী বঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এদিকে হুমায়ুনের গীতাচর্চা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে। ভরতপুরের বিধায়ক যেন ভালো করে কর্মযোগ করেন অধর্মের নাচ ঘটিয়ে ধর্ম প্রতিষ্ঠায় গীতায় যে বাণীগুলি লেখা আছে সেগুলো হুমায়ুন কবিরের অবশ্যই পড়া উচিত কারণ এগুলো তার জন্য খুব অত্যন্ত জরুরী। আপাতত হুমায়ুন কবীর এইসব সমালোচনায় কান না দিয়ে গীতা পড়ে অনুধাবন করতে ব্যস্ত। বঙ্গের রাজনীতিতে এ যেন এক বড় সম্প্রীতির নিদর্শন হতে চলেছে। সৌজন্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর