দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সরকার পরিবর্তনের পর থেকে বদলে গিয়েছে অনেককিছু। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দুর্নীতি রুখতে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বঙ্গে পরিবর্তনের পরেই গা ঢাকা দিয়েছেন বহু তৃণমূল নেতা। এবার দীর্ঘ দেড় মাস পর ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে পাম্প হাউস থেকে টেনে বের করল জনতা। তারপরেই দেওয়া হল গণপিটুনি। জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। গত দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন কোচবিহার জেলার বক্সিরহাটের অভিযুক্ত তৃণমূল নেতা। তবে শেষ রক্ষা করতে পারলেন না। রবিবার ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে যান তিনি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকার ওই তৃণমূল নেতাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার তাঁর বাড়ির কাছেই টাটেরকুঠি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পাম্প হাউসের ভিতরে লুকিয়ে থাকার খবর পান এলাকাবাসী। অভিযোগ, তাঁকে দেখতে পেয়েই উত্তেজিত জনতা পাম্প হাউস থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং মারধর শুরু করেন। 

আরও পড়ুন: ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি । 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই