আবাস প্রকল্পে নয়া নিয়ম, মানতে হবে উপভোক্তা থেকে পঞ্চায়েতকেও

কেন্দ্র সরকার আবাস প্রকল্পের নয়া কিছু নিয়ম জারি করে দিল যা উপভোক্তা থেকে গ্রাম পঞ্চায়েতকে মেনে চলতে হবে।  সতর্ক নবান্নও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) প্রধানমন্ত্রী আবাস যোজনা(PAY) ও আবাস প্লাস(Awas Plus) প্রকল্পের মাধ্যমে বাংলায়(Bengal) ১১ লক্ষেরও বেশি বাড়ি বানাবার সিদ্ধান্ত নিয়েছে। কারা কারা সেই বাড়ি পাবেন তা রাজ্য সরকার গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরি করে প্রকাশও করে দিয়েছে। যদিও সেই তালিকা যে ত্রুটিপূরড়ণ নয়, এমন কথা জোর গলায় কেউ বলতে পারবে না। বরঞ্চ তালিকা ঘিরে অভিযোগের পাল্লা দিন দিন ক্রমশ বাড়ছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আবার রাজ্যের জেলায় জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাতে কিছু লাভ হবে কিনা তা নিয়েও অবশ্য প্রশ্ন ঘুরছে আমজনতার মধ্যে। আর এইসব কিছুর মাঝেই কেন্দ্র সরকার আবাস প্রকল্পের নয়া কিছু নিয়ম জারি করে দিল যা উপভোক্তা(Consumers) থেকে গ্রাম পঞ্চায়েতকে(Gram Panchayats) মেনে চলতে হবে।  

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আবাস যোজনায় তৈরি হতে চলা প্রতিটি বাড়ি তৈরির জন্য বরাদ্দ হতে চলেছে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা। এই টাকায় মাথার ওপর পাকা ছাদওয়ালা বাড়ি তৈরি করা সম্ভব কিনা তা নিয়ে অবশ্যই ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। খোদ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদেরই এই প্রশ্নের মুখে পড়তে হ্যেছে মালদায়। তবে কেন্দ্র জানিয়ে দিয়েছে, এই টাকাতেই ৩০০ বর্গফুটের বাড়ি নির্মাণ করতে হবে। সেই সঙ্গে তাঁরা জানিয়েছে যে টাকা পাওয়ার ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে। অনধিক ৩০০ বর্গফুটের মধ্যে আয়তন রাখতে হবে, পাকা বাড়ি তৈরি করতে হবে ঢালাই ছাদ সহ। বাড়ি তৈরির কাজ পর্যবেক্ষণের জন্য এলাকাভিত্তিক সংসদ তৈরি করতে হবে। সেই সংসদ অনুযায়ী, আবাসবন্ধু, ভিএলই এবং বিএফটি কর্মীদের পর্যবেক্ষণের দায়িত্ব দিতে হবে। কাজ সঠিকভাবে হচ্ছে কি না দায়িত্বপ্রাপকরা তার দিকে নজর রাখবেন। বাড়ি তৈরি সম্পূর্ণ হওয়ার পর সেটির ছবি সহ নথিপত্র জমা দিতে হবে প্রশাসনকে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি না হলে জরিমানা হবে উপভোক্তা ও গ্রাম পঞ্চায়েতের। তাই এইসব নিয়ম আবাস প্রকল্পের উপভোক্তাদের ও গ্রাম পঞ্চায়েতকে মেনে চলতে হবে।

অন্যদিকে এইসব নিয়ম যাতে মেনে চলা হয় তার জন্য নবান্ন থেকে জেলা প্রশাসনগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে প্রতিটি জেলায় জেলা শাসকদের তরফে বার্তা দেওয়া হয়েছে বিডিওদের। বিডিও-রা আবার বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলিকে জানিয়ে দিয়েছে। তবে আবাস প্রকল্পে বিরোধীরা, মূলত বিজেপি যে সব অভিযোগ তুলছে সেই সব অভিযোগের বেশির ভাগই ভিত্তিহীন বলে দাবি করেছে নবান্ন। রাজ্যের দাবি, প্রকৃত প্রাপকদেরই বাড়ি দেওয়া হচ্ছে। অনিয়মের কিছু ঘটনা ঘটলেও সমস্ত কিছু স্বচ্ছতার সঙ্গেই করা হচ্ছে। এখন দেখার বিষয় বিজেপি ও রাজ্যের এই দাবি ও পাল্টা দাবির মাঝে রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল দিল্লি ফিরে কী রিপোর্ট জমা দেয় ও সেই রিপোর্ট দেখে কেন্দ্র সরকার কী পদক্ষেপ নেয়। তবে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, দেশের মধ্যে একের পর এক প্রকল্পে বাংলা বার বার সেরা হিসাবে উঠে আসছে। সেই সাফল্য দেশের একাধিক রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মুখ পোড়াচ্ছে। তাই বাংলায় এই সব প্রকল্পের টাকা আটকে দেওয়ার লক্ষ্য নিয়েই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। রীতিমত রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এই সব করা হচ্ছে।

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC