অভিষেকের ‘নবজোয়ার’ দেখে জুনে ‘জনসম্পর্ক’ করতে আসছেন মোদি-শাহ-নাড্ডা

তৃণমূলের অভিযোগ ছিল, 'নবজোয়ার' দেখে ভয় পেয়েছে বিজেপি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) বারবার দাবি করেছিলেন ‘তৃণমূলে নবজোয়ার’ দেখে হিংসে করছে বিজেপি। সেই সঙ্গে দাবি ছিল, ‘ওরা ভয় পেয়েছে’। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে। এরপর গত ২৯ মে জানা গিয়েছিল, সবুজ শিবিরের কর্মসূচির পাল্টা ‘জনসম্পর্ক যাত্রা’ করবে বিজেপি। বুধবার জানা গেল, জুন মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

অভিষেকের জনসংযোগ যাত্রা পড়েছে ৩৫ তম দিনে। তাঁর এই কর্মসূচি দীর্ঘ ২ মাসের। এরই পাল্টা বিজেপি’র ‘জনসম্পর্ক যাত্রা’। গেরুয়া শিবিরের এই যাত্রাও হবে ২ মাস ধরে। উপস্থিত থাকবেন রাজ্যের প্রথম সারির নেতারা। উপস্থিত থাকার কথা কেন্দ্রের নেতাদেরও। আগেই শোনা গিয়েছিল, জুনে রাজ্যে আসছেন জেপি নাড্ডা (JP NADDA)। সেই সফরে থাকবেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরাও।

বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জুন মাসেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NARENDRA MODI) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMIT SHAH)। তবে কবে আসছেন সেই তারিখ এখনও ঠিক হয়নি। দল সূত্রে খবর, রাজনৈতিক কর্মসূচিতেই আসছেন তাঁরা। অংশ নেবেন ‘জনসম্পর্ক যাত্রা’তে। মোদি- শাহ- নাড্ডা’র ৩টি রাজনৈতিক সভা করার কথা। প্রসঙ্গত, বিজেপির জনসংযোগ যাত্রা সম্পর্কে  রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছিলেন, বিজেপি মানেই তৃণমূলকে ‘কপি’ করা।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া