মেয়ের সাক্ষীতেই শাস্তি পেল মায়ের ধর্ষকেরা

ঘটনার সাক্ষী ছিল ওই গৃহবধূর ছোট মেয়ে। ৩ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সময় ওই মেয়েটির বয়স ছিল মাত্র ৮। কিন্তু তখনই সে বুঝেছিল ওই চার যুবক তার মাকে খুব কষ্ট দিচ্ছে, অত্যাচার করছে। সেই ঘটনা রেখাপাত করেছিল মেয়েটির মনে। শেষে এই মেয়ের সাক্ষীতেই আদালতে শাস্তি পেল ওই চার যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেনটাইন্স ডে। পাতি বাংলায় বাগদেবীর আরাধনা দিন বাঙালির প্রেমদিবস। আর সেই প্রেম সিবসের মজা লুটতে বাড়ি থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে তাঁকে নগ্ন করে গণধর্ষণ করেছিল গ্রামেরই চার যুবক। সেই ঘটনার সাক্ষী ছিল ওই গৃহবধূর ছোট মেয়ে। ৩ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সময় ওই মেয়েটির বয়স ছিল মাত্র ৮। কিন্তু তখনই সে বুঝেছিল ওই চার যুবক তার মাকে খুব কষ্ট দিচ্ছে, অত্যাচার করছে। সেই ঘটনা রেখাপাত করেছিল মেয়েটির মনে। শেষে এই মেয়ের সাক্ষীতেই আদালতে শাস্তি পেল ওই চার যুবক। আদালত তাদের ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে। সেই সঙ্গে রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে নিগৃহীতা গৃহবধূকে সাড়ে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। 

২০১৮ সালের ২৯ জানুয়ারি বীরভূম জেলার বোলপুর মহকুমার ইলামবাজার থানার ধল্লা গ্রাম পঞ্চায়েতের ফুলডাঙা গ্রাম লাগোয়া জঙ্গলে ঘটেছিল ওই গণধর্ষণের ঘটনা। সেদিন ছিল সরস্বতী পুজো। ঘটনার সময় ওই হিলার স্বামী বাড়িতে ছিলেন না। তাঁদের বাড়ি ছিল গ্রামের একপ্রান্তে। সেই সুযোগে সেদিন গ্রামেরই চার যুবক শুকু হেমব্রম, সরকার মাড্ডি, মন্ত্রী কিস্কু ও রবি বেসরা ওই বাড়িতে চড়াও হয়। সেখান থেকে ওই গৃহবধূকে মুখে কাপড় চাপা দিয়ে চ্যাংদোলা করে জঙ্গলে নিয়ে চলে যায়। ঘটনার সময় ওই গৃহবধূর দুই মেয়ে ঘরে থাকলেও তারা ভয়ে কোনও কথা বলতে পারেনি। বড় মেয়ে ঘরে রয়ে গেলেও ছোট মেয়ে ওই চার যুবকের পিছু ধাওয়া করে। তা দেখেও ক্ষান্ত হয়নি ওই ৪ যুবক। তারা জঙ্গলের মধ্যে ওই গৃহবধূকে নিয়ে গিয়ে সেখানেই তাঁকে গণধর্ষণ করে।

ওই ঘটনার পরের দিনই ইলামবাজার থানায় ওই ৪ যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ সেদিনই ওই ৪জনকে গ্রেফতারও করে। কিন্তু সমস্যা দেখা যায় ঘটনা সাক্ষী নিয়ে। কেননা গ্রামের কেউই ওই গৃহবধূকে তুলে নিয়ে যেতে দেখেনি। শেষে ওই গৃহবধূর ছোট মেয়ে পুলিশকে সেই অত্যাচারের কথা জানিয়েছিল। সেই মেয়েকেই পুলিশ সাক্ষী হিসাবে তোলে আদালতে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা জেলে ছিল। শেষে এই মেয়ের সাক্ষ্যে ভিত্তিতেই বোলপুর মহকুমা আদালত এদিন ওই চার যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরও ১ বছরের কারাবাস। সেই সঙ্গে রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্যাতিতাকে সাড়ে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে।    

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র