সলমান খানের ‘বজরঙ্গি ভাইজান ‘ছবি সীমান্তে মানসিক ভারসামহীন যুবকের বাস্তব জীবনে

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: সীমান্তের কাঁটা তারে বেড়াজালে আইনি জটিলতায় আটকে থাকা যুবক ফিরতে চায় দেশে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত – বাংলাদেশ সীমান্তে তারালি হাকিমপুর এলাকায় ঘোরাঘুরি করছিল এক যুবক। ওই যুবক মমিনুর রহমান(Mominur Rahaman), বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি পাইথালী গ্রামে।বাবা গাউস মোড়ল, মা মর্জিনা বিবি। ২০১৭ সালে বয়স যখন ১২ মানসিকভাবে একটু ভারসাম্যহীন সেই সময় নিজের অজান্তে বাংলাদেশ সীমান্ত(Bangladesh Border) কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পরে ।বাংলাদেশে(Bangladesh) তার বাবা- মা আশাশুনি থানায় নিখোঁজের ডাইরি করে। স্বরূপনগরের তারালি হাকিমপুর এলাকায় ঘোরাঘুরি করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা তার দেখভাল করেন। বর্তমান ওই যুবকের বয়স ২০।

এলাকার এক যুবক তার জীবন কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে ভিনদেশে তার বাবাও মা ছেলেকে দেখে চিনতে পারেন এবং সেখানে কমেন্ট করেন। উপযুক্ত নথিপত্র ইতিমধ্যে দেখায় তারা ।জানতে পারে তাদের এই হারানো ছেলে মমিনুর। ইতিমধ্যে একে নিয়ে স্বরূপনগর থানায়(Swarupnagar P.S.) পুরো বিষয়টা জানান এবং ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তর বাহিনীর কাছে তার উপযুক্ত নথিপত্র দিয়ে বলেন ১২ বছর বয়সে কিশোর সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে। হারানো ছেলের সঙ্গে বাবা-মা ভিডিও কলে কথা বলেন ও কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্য একবার মনে করিয়ে দিল বজরঙ্গ ভাইজানের ছবির কথা।

হারানো ছেলেকে ফিরে পেতে ইতিমধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাজে উপযুক্ত নথিপত্র পাঠিয়েছে বাবা-মা। সেই নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মমিনুর বাবা-মার সাথে কথা বলার পর সে দেশে ফিরতে চায় । অপেক্ষা করছেন কাঁটাতারের এপার থেকে নিজের বাবা-মার কাছে ফিরে যাওয়ার জন্য। জানা গেছে প্রশাসনিক দুই দেশের যাবতীয় পদ্ধতি সম্পূর্ণ হলে ফিরবে সে তার আপন জন্মভূমির ভিটেতে।

হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংয়ের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ