সুন্দরবনে খাবারের অভাবে হাতি নয়, লোকালয় হানা দিচ্ছে বানরের দল

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনে বানরের তাণ্ডব থেকে লোকালয়ে জমিতে ধান বাঁচাতে নাইনলনের জাল লাগাতে হচ্ছে কৃষকদের।জঙ্গলের খাবারের অভাবে হাতি নয় , এবার জমির ধান নষ্ট করছে বানর কুল।কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গলে ধেয়ে আসা বানরের দল। উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর শামশেরনগর পাশেই সুন্দরবনের কুকরেখালি নদীর পাশে কুুকড়ে খালি জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল।

জঙ্গলের খাবার অভাব দেখা দিয়েছে। তাই ধানের জমিতে তান্ডব চালাচ্ছে সারি সারি বানরের দল। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুন্দরবনের কৃষক থেকে তাঁদের পরিবার।সুন্দরবন থেকে বাঁদরের দল বেরিয়ে গ্রামের ধানের জমিতে চড়াও হচ্ছে। ধান খাচ্ছে , ধানগাছ নষ্ট করছে। আর এতে চরম সমস্যায় পড়েছে কৃষকরা । সুন্দরবনের সামসেরনগর চার , শামসের নগর দুই, এলাকার ঘটনা ।কালিতলা গ্রাম পঞ্চায়েতকে জানিও তারা নিরুপায় ।অগত্যা ধানের জমির পাশ দিয়ে নেট লাগিয়েছে কৃষকরা। এভাবে জমির ফসল বাঁচাচ্ছে । কিন্তু তাতেও রক্ষা করতে পারছে না ফসল । সুন্দরবনের জঙ্গল(Sudarban Forest) থেকে বাঁদরের দল বেরিয়ে এসে ধানের জমিতে চড়াও হচ্ছে । ধান খাচ্ছে এবং নষ্ট করছে ।

সুন্দরবন বিশেষজ্ঞদের মতে-সুন্দরবনের জঙ্গলে বাঁদরদের খাবার অভাব দেখা দিয়েছে। তাই জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে ঢুকছে খাবারের সন্ধানে । আর তাই তারা ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে, ধান নষ্ট করছে । সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে। পুরো বিষয়টা জিয়াখালি বনদপ্তরকে(Jiyakhali Forest) জানানো হয়েছে। বিষয়টা তদন্ত করে দেখছে। বানরের (Monkey)দল জঙ্গল থেকে বেরিয়ে আসছে কিভাবে সেটাও তারা নজরে রাখছে। যাতে লোকালয়ে হানা না দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করার আশা দিয়েছে তারা।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের