কালনাতে মেয়ের বিয়ের প্যান্ডেলে জন্য বাঁশের খুঁটি পুতে আক্রান্ত এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্তেশ্বর: মন্তেশ্বর বিধানসভার বোহার শেখপাড়া এলাকায় মেয়ের বিয়ের প্যান্ডেলে জন্য বাঁশের খুঁটিপুতে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হলেন এক ব্যক্তি। বোহার দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বোহার শেখপাড়া এলাকার, আক্রান্ত ব্যক্তি আহমদ হোসেন মল্লিককে গতকাল রাতে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে তাকে দেখতে কালনা হাসপাতালে যান রাজ্যের গ্রহনাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী(Minister Sidiqulla Chowdhury)। হসপিটালে হাজির হয়েও দলীয় কর্মীদের এ হেন আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

জানা গিয়েছে, গত পরশুদিন আহম্মেদ হোসেন মল্লিক আগামী ৩০ শে এপ্রিল তার মেয়ের বিয়ের জন্য স্থানীয় এলাকার, গোরস্থানের পাশ পর্যন্ত বাঁশের খুঁটি পুতে ছিলেন প্যান্ডেলের জন্য। এমন সময় প্রাক্তন বোহার দু’নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ ইউসুফের সাথে বিবাদে জড়ান তিনি। এরপর সেই বাশের খুঁটি তুলে দিয়ে তাকে এবং তার স্ত্রীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। মোহাম্মদ ইউসুফ শেখ এবং তার দল বলের বিরুদ্ধে এই মারধর করার অভিযোগ। সেই দিনই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে (Bardhaman Medical College Hospital)ভর্তির জন্য নিয়ে যাওয়া হলে তৃণমূল কর্মীদের চাপে সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এর পেছনে স্থানীয় এলাকার প্রভাবশালীরা বর্ধমান সুপারকে ভয় দেখিয়ে প্রভাবিত করেছেন বলেও অভিযোগ জানান তিনি।

পরবর্তী সময় মন্ত্রীর অনুরোধে একদিন পরে গতকালকে তাকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে দেখতে কালনা হসপিটালে আছেন সিদ্দিকুল্লা চৌধুরী। সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, তার দলীয় কর্মী নয় এলাকার ত্রাস, মেমারি থানাতে(Memary P.S.) তাদের বিরুদ্ধে কত অভিযোগ আছে দেখলেই বোঝা যায়। ওই ব্যক্তিকে খুন করার পরিকল্পনা করেছিল বলেও তিনি অভিযোগ তোলেন দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে। একই সাথে তিনি যোগ করেন এই ঘটনা ঘটার পরও জেলা নেতৃত্বের কোন হেলদোল নেই। জেলা নেতৃত্বের দিকেও তীর ছুড়ে দেন মন্ত্রী। সব মিলিয়ে জেলা নেতৃত্বের নাম না সামনে আনলেও, দলের একাংশের কর্মীদের কার্যকলাপে যে তিনি ক্ষুব্ধ সে বিষয়ে স্পষ্ট বার্তায় এদিন সামনে আনেন ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL