মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মাদক কারবার রুখে ফের বড় সাফল্য রাজ্য পুলিশের। এবার মাদক কারবারের অভিযোগে নদিয়ার কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক কারবার রুখে ফের বড় সাফল্য রাজ্য পুলিশের। এবার মাদক কারবারের অভিযোগে নদিয়ার কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে। পাশাপাশি তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল মাদক তৈরির বিপুল কাঁচামাল-রাসায়নিক এবং নগদ ১৯ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকা। তাঁদের গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার মিরা ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম, নূর জামাল শেখ ও ওমিলা বিবি। পুলিশ পড়ে জানতে পারেন, তাঁরা সম্পর্কে মা ও ছেলে। নূর জামাল পলাশি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাঁদের বাড়ি কালীগঞ্জের ভুরুলিয়া গ্রামে। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন মা ও ছেলে জুটি।

পুলিশের কাছে অনেকদিন ধরেই তাঁদের কর্মকাণ্ডের খবর ছিল। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এতদিন চুপ থাকতে হয়। অবশেষে গতকাল খবর পাওয়া যায়, অভিযুক্তরা এই মাদক সামগ্রী ভিন দেশে পাচার কোর্টে চলেছে। এরপরেই বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওমিলার বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে ১৭২ গ্রাম হেরোইন, ৪ কেজি ৫৮ গ্রাম বাদামি রঙের দানাদার পদার্থ এবং ১ কেজি ৯৪০ গ্রাম ক্রিম রঙের গুঁড়ো উদ্ধার করে পুলিশ। তাঁদের বাড়ির একাধিক ঘরে এগুলো মজুত করা ছিল। পাশাপাশি ৯৪৬ কেজি ৫০০ গ্রাম সোডিয়াম কার্বনেট, ২৩৪টি ছোট পাত্রে থাকা ব্রুসিন পাউডার, ৯৬টি বোতল অ্যাসিটাইল ক্লোরাইড এবং ২২০ কেজি ফাঁকা প্লাস্টিকের প্যাকেট-সহ আরও বেআইনি সামগ্রী উদ্ধার হয় তাঁদের ঘর থেকে। এছাড়া একটি নীল ড্রামের থেকে ১৯ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার করে পুলিশ।

এরপরেই মা ও ছেলেকে গ্রেফতার করা হয়। তাঁদের বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। তবে এই মা ও ছেলে ঠিক কতদিন ধরে এই মাদক কারবারি করছে, তাঁরা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত কিনা, তাঁরা এগুলো কোথায় পাচার করত, সবটাই খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর