মূক ও বধির মেয়েকে খুন করে গ্রেফতার মা, হাড়হিম ঘটনার সাক্ষী গঙ্গারামপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: নিজের সন্তানকেই বালিশ চাপা দিয়ে হত্যা করে থানায় গ্রেফতার হলেন মা। জানা গিয়েছে,নয় বছরের মূক ও বধির কিশোরী মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মেয়েকে খুন করে স্থানীয় থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামে।
গ্রামবাসীদের অনুমান, বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত মেয়ের নাম আফরিন পারভিন। বাবা আবদুল আজিজ পেশায় তিনি রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে থাকতেন আব্দুল আজিজ। অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নয় বছরের ওই মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন তার মা। গ্রামবাসী ও আত্মীয়দের অভিযোগ, অসুস্থ মেয়ের উপরে বিরক্ত হয়ে খুন করেছে।

এমন ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনা কেন ঘটানো হয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। মায়ের হাতে  মূক ও বধির মেয়ের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি