নাগরিকত্ব গেলে মেয়ের কী হবে, চিন্তায় আত্মঘাতী মা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ফের মৃত্যু। SIR আতঙ্কে আত্মঘাতী হওয়ার মতো ঘটনা ঘটল দুর্গাপুরে। নাগরিকত্ব হারানোর আতঙ্কে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বছর ৩৭-র সুবর্ণা সাহা গুই।

জানা গিয়েছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে ডিভিসির আবাসন থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ। মঙ্গলবার পুর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় নাম না থাকলে কী হবে, আতঙ্ক তৈরি হয়েছিল। তাঁর নাম না থাকলে মেয়ের কী হবে, সেই চিন্তা করেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মৃতার স্বামী ডিভিসিতে কর্মরত। এসআইআর শুরু তেই চিন্তায় ছিলেন তিনি। অবসাদ তাড়া করে বেড়াচ্ছিল। খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগে আর চাপ নিতে না পেরে আত্মহত্যা করলেন তিনি।

পরিবার সূত্রে খবর, সুবর্ণার একটি ৭ বছরের কন্যাসন্তান রয়েছে। তাঁকে নিয়েই চিন্তা করতেন সুবর্ণা। মেয়ের কী হবে, সেটা নিয়েই ভাবনা চিন্তা করতেন। কিন্তু গত ১ মাস ধরে বুঝিয়েও কোনও লাভ হয়নি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে সুবর্ণাকে না দেখে পাশের ঘরে গিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। জানা গিয়েছে, ২০০২ সালের তালিকায় নাম ছিল না সুবর্ণার বাবা-মায়ের। সেই থেকে চিন্তা শুরু। ১৯৯০-এ বাংলাদেশ থেকে সুবর্ণার বাবা কলকাতায় চলে আসেন। নাগেরবাজারে সুবর্ণাদের বাড়ি। ২০১৭-তে রণজিতের সঙ্গে সুবর্ণার বিয়ে হয়। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে এ দিন কলকাতা থেকে দুর্গাপুরে আসেন সুবর্ণার আত্মীয়-পরিজনরা।

ঘটনাটি জেনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী একে দুঃখজনক ঘটনা বলে অভিহীত করেছেন। এসআইআর-র কাজ শুরু পর থেকে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা