‘‌তারা রয়েছে রথে, আমরা রয়েছি পথে’‌, বিজেপিকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার বিজেপির রথযাত্রা নিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, সোমবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। সেখানে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে বিজেপিকে তুলোধনা করেছেন অভিষেক। ওই ভিডিও’‌তে অভিষেক বলেছেন, ‘‌বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে লড়াই করতে হয়েছে। রাস্তায় নেমে মানুষের স্বার্থে লড়াই করছেন। আমরাও মানুষের পাশে আছি। আগামী ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে এই ধর্না করবেন তিনি।’‌

 

অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। আবার অনেকের নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। এই আবহে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা (টার্গেট) বেঁধে দিয়েছিল বিজেপি। খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদেরই নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন।’‌ এই পরিস্থিতি নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ করেন অভিষেক। আজ, সোমবার তাই ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ লেখেন, ‘‌‌তারা রয়েছে রথে, আমরা রয়েছি পথে’‌।

তাছাড়া বাংলার মানুষ এখন আতঙ্কে রয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার জেরে। এই নিয়ে তৃণমূল রাস্তায় নেমে লড়াই করছে। সেখানে বিজেপি পরিবর্তন সভার নাম করে রথযাত্রা শুরু করেছে। একদিকে বাংলার মানুষজনকে এসআইআরের নামে বিস্তর হেনস্থা এবং হয়রানি করা হয়েছে। তার উপর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল তখন নাম নেই বিস্তর মানুষজনের। এই নিয়ে পথে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। মানুষের দুয়ারে গিয়ে আবার ফর্ম পূরণ করিয়ে নাম তোলার ব্যবস্থা করতে চলেছে ঘাসফুল শিবিরের নেতারা। সেখানে বিজেপিকে দেখা যাচ্ছে, রথের উপর চেপে বাংলার মাটিতে ঘুরে বেড়াতে। এটা নিয়েই পদ্মশিবিরকে তুলোধনা করেছেন অভিষেক।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?