বড়দিনের পরই মেগা বৈঠকে অভিষেক, একাধিক বার্তার সঙ্গে থাকবে কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের উৎসব কাটতেই মেগা বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ ডিসেম্বর সাংগঠনিক বৈঠক করে দলের নির্দেশ এবং বার্তা তুলে ধরবেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে দলের পদাধিকারী এবং ভোট ম্যানেজারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড–ইন–কমান্ড। দলের কর্মীদের কোন ভূমিকা নিতে হবে সেটাও বুঝিয়ে দেবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে পারেন অভিষেক। এদিন বিএলএ’‌ দের নিয়েও বৈঠক করবেন তিনি।

এদিকে ব্লক, ওয়ার্ড–সহ প্রত্যেক স্তরের কর্মীদের বার্তা দেবেন অভিষেক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যে ভূমিকা নেতা–কর্মীদের নিতে হবে সেটাই বাতলে দেবেন তিনি। এই বৈঠকের পর সাংগঠনিক কিছু রদবদল হতে পারে বলে সূত্রের খবর। এসআইআর আবহে বিরোধী দলের ভুল কাজগুলিকেই প্রচারে নিয়ে আসার কথা বলতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ওই দিন পাঁচ হাজারের বেশি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সংগঠনকে শক্তিশালী করার বার্তাও দেবেন তিনি বলে সূত্রের খবর।

অন্যদিকে ওই বৈঠকে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ নিয়ে উন্নয়নের পাঁচালি যে রিপোর্ট কার্ড তৈরি হয়েছে, সেটাই জনগণের দুয়ারে নিয়ে গিয়ে প্রচার করতে হবে। শহর থেকে গ্রামবাংলা সর্বত্র উন্নয়নের পাঁচালি পৌঁছে দিতে হবে। প্রত্যেকের সামনে তৃণমূল নেতা–কর্মীরা তুলে ধরবে, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা। বাংলার প্রাপ্য টাকা এখনও পর্যন্ত দিচ্ছে না। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তহবিল থেকে অর্থ সাহায্য করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই বাংলা বিরোধী বিজেপিকে প্রত্যাখ্যান করতে হবে।

এছাড়া দুই, ২৬ ডিসেম্বরের বৈঠক থেকে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হবে। নির্বাচন যে কোনও সময় ঘোষণা হতে পারে। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা করা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। তাই হাতে আর বেশি সময় নেই। এখনই নেমে পড়তে হবে কাজে। একেবারে সময় নষ্ট করা যাবে না। আগামী তিন–চার মাস পর অগ্নিপরীক্ষা দিতে হবে। তাই সব নেতা–কর্মীর এখন মূল লক্ষ্য যেন হয় বিধানসভা নির্বাচন। নির্বাচনের পর কর্মীদের দিকটাও দেখা হবে। কিন্তু এখন দলের জন্য সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। কোনও গোষ্ঠীকোন্দল নিজেদের মধ্যে রাখলে চলবে না। এমন বার্তাই দিতে পারেন অভিষেক বলে সূত্রের খবর।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর