চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌দক্ষিণ ২৪ পরগনায় ৩১এ ৩১ আসন চাই’‌, বারুইপুরের সভায় টার্গেট বেঁধে দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার বারুইপুরের মাটিতে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভা থেকে নেতা–কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই জেলা থেকে একটা আসনও যাতে বিজেপি লিড না পায় সেই নির্দেশ দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। বিপুল মানুষের ভিড়ে তিনি আহ্বান করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সব আসন দেবেন। যাতে বিজেপিকে বাংলা থেকে পগারপার করতে হবে।

এদিকে অভিষেকের কথা শুনে হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান মানুষের ভিড়। বিজেপি যাতে বাংলাকে ভাতে মারতে না পারে তার জন্য এখন থেকেই মাঠে পড়ে থেকে লড়াই করার ডাক দেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘‌২০০৮ সালে সিপিএমের সূর্য যখন মধ্যগগনে তখন বিপরীতে চাকা ঘুরিয়ে ছিল দক্ষিণ ২৪ পরগনার মাটি। তাই এই মাটি থেকেই সভা শুরু করলাম। কিন্তু আপনাদের কথা দিতে হবে এই জেলাটা আপনারা বুঝে নেবেন। বাকি বাংলা আমি বুঝে নেব।’‌

অন্যদিকে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সভাস্থলে তিনজনকে তুলে তাঁদের নাম জিজ্ঞাসা করেন। তারপর জানান, এই তিনজনকে মৃত বলে দেখিয়েছে খসড়া তালিকায়। মৃত মানুষ কখনও র‌্যাম্পে হাঁটতে পারেন?‌ প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে অভিষেকের বক্তব্য, ‘‌২০২৬ সালে আর একবার লাইনে দাঁড়াবেন। কারণ ভোট দিতে হবে। আর এমনভাবে বোতাম টিপবেন যাতে দিল্লিতে আওয়াজ শোনা যায়। বিজেপির সাংসদ, মন্ত্রী, নেতারা আমাদের বাংলাদেশি, রোহিঙ্গা বলে দেয়। এসআইআরের নাম করে এত মানুষের প্রাণ নিয়েছে। সেই ঘটনার জবাব দিতে হবে তো।’‌

এছাড়া একের পর এক ভিডিও ক্লিপিংস শোনান অভিষেক। একটা অনন্ত মহারাজের, আর একটা শুভেন্দু অধিকারীর। তাই সেসব শুনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‌বিজেপির কাছে মাথানত করা যাবে না। যারা ১০০ দিনের কাজ বন্ধ করে ভাতে মারতে চেয়েছিল তাদের জবাব দিতেই হবে। তাই এই জেলায় ৩১টি আসনের মধ্যে ৩১টি আসনই জিততে হবে। সব কটা আসন চাই। যাতে এখানে দাঁত ফোটাতে না পারে বিজেপি। এটা আপনারা দেখে নিন। বাকি বাংলা আমি দেখে নেব। কোনও আসনের জয়ের ব্যবধান যেন ৫০ হাজারের নীচে না হয় এই জেলায়।’‌

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ