চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন, শুভেচ্ছা–সহ দেখা করার আশ্বাস অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ এবার পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন। যাঁকে বাংলাদেশি তকমা দিয়ে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশের জেলে কাটাতে হয়েছিল সোনালি খাতুনকে। চলেছিল ব্যাপক মানসিক নির্যাতন। সাত মাস ওপার বাংলার জেলে থাকতে হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। এই আবহে পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারকে দরবার করা–সহ মামলা লড়েছিল সুপ্রিম কোর্টে। অবশেষে সুপ্রিম কোর্টে ভর্ৎসনা খায় কেন্দ্রীয় সরকার। আর দেশে ফেরাতে উদ্যোগ নেয়। দেশে ফেরার পরও তাঁদের পাশে ছিল তৃণমূল কংগ্রেস। এবার এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন।

এদিকে সোনালি খাতুনের সন্তান হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই নিজের দেশে ফেরা সম্ভব হয়েছিল সোনালি খাতুনের। যার জন্য বাড়ি ফিরেই প্রশংসা করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর। এবার সন্তান জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দিলেন অভিষেক। তিনি লেখেন, ‘‌বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে সোনালি খাতুন একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জেনে আমি গভীরভাবে অনুপ্রাণিত এবং আন্তরিকভাবে আনন্দিত। তাঁর উপর যে অবিচার করা হয়েছিল সেই পটভূমিতে এই আনন্দের মুহূর্তটি আরও গভীর। ক্ষমতার এক মর্মান্তিক অপব্যবহারের মাধ্যমে, তাঁকে মিথ্যাভাবে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার তাঁকে জোরপূর্বক বাংলাদেশে নির্বাসিত করেছিল।’‌

 

অন্যদিকে এখন সোনালির পরিবারে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সোনালি নিজেই দেশে ফিরে বলেছিলেন, তিনি সাংসদ অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। কারণ তাঁদের প্রচেষ্টা ছাড়া দেশে ফেরা কার্যত অসম্ভব ছিল। তবে আজ, সোমবার ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও জন্মদিন। সেদিনই সোনালি জন্ম দিলেন পুত্রসন্তানের। তাই অভিষেক লিখেছেন, ‘‌তাঁর অগ্নিপরীক্ষা ছিল, মর্যাদার লঙ্ঘন যা কোনও নাগরিককে, বিশেষ করে একজন গর্ভবতী মাকে, কখনও সহ্য করতে বাধ্য করা উচিত নয়। তবুও এই সমস্ত কিছুর মধ্য দিয়ে সোনালি অসাধারণ সাহস এবং দৃঢ়তা প্রদর্শন করেছিলেন।’‌

এছাড়া সোনালি দেশে ফেরার পর স্থানীয় বিধায়ক এবং তৃণমূল নেতৃত্বকে বাড়িতে পাঠিয়েছিলেন অভিষেক। আর আগামী ৬ জানুয়ারি বীরভূমে সভা করতে আসছেন অভিষেক। তখন সোনালির সঙ্গে দেখা করতে পারেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই সোনালি পুত্রসন্তানের জন্ম দিলেন। ফলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করাও হবে অভূতপূর্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ লিখলেন, ‘‌এটা মানবতার জয়। আগামীকাল, বীরভূম সফরের সময় আমি ব্যক্তিগতভাবে সোনালির সঙ্গে হাসপাতালে দেখা করব এবং তাঁকে ও তাঁর নবজাতকের জন্য আমার শুভকামনা জানাব। তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। জয় বাংলা।’‌

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ