‘‌সংবিধানকে নীরব আঘাতে ভেঙে ফেলা হয়েছে’‌, প্রজাতন্ত্র দিবসে কড়া বার্তা দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর জন্য রয়েছে বার্তাও। আজ, সোমবার ডায়মন্ডহারবারের সাংসদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি ন্যায়বিচার–স্বাধীনতা–সাম্য–ভ্রাতৃত্বকে সবার উপরে রেখেছেন। আর এই দিনটিতে সকলকে প্রজাতন্ত্রের গুরুত্ব বোঝান অভিষেক। সরাসরি কোনও রাজনৈতিক কথা না বললেও লেখায় উঠে এসেছে রক্ত ও নিঃশ্বাসে লেখা প্রতিশ্রুতির কথা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের প্রতি আবারও অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন বলে ব্যাখ্যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো এক্স হ্যান্ডেলে সাতসকালেই অভিষেক লিখলেন, ‘‌পাথরে খোদাই করা কথা নয়, বরং রক্ত ​​ও নিঃশ্বাসে লেখা প্রতিশ্রুতি। ত্যাগের মাধ্যমে জন্ম নেওয়া, সংগ্রামে আত্মনিয়োগ করা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের প্রজাতন্ত্রের জীবন্ত আত্মা হিসেবে বহন করা প্রতিশ্রুতি। এই মূল্যবোধগুলির জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছেন এবং এই মূল্যবোধগুলিকে আমরা শুধু কথাতেই নয়, কাজেও রক্ষা করার শপথ নিয়েছি।’‌

 

অন্যদিকে এখন সংবিধানকে গোপনে ভেঙে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন।। সেটা যার জন্যই ঘটে থাকুক সেটা উল্লেখ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দেশে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেটাও আজ উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। তাই তো অভিষেক লেখেন, ‘‌এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বাতাস অস্বস্তিতে ভারাক্রান্ত। সংবিধানকে এক ধাক্কায় নয়, বরং অনেক নীরব আঘাতে ভেঙে ফেলা হয়েছে। গণতন্ত্র রক্ষার জন্য নিযুক্ত প্রতিষ্ঠানগুলি এখন ভয়ের দীর্ঘ ছায়া ফেলেছে। সম্প্রদায়গুলিকে প্রান্তিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ভাষা, খাদ্য, বিশ্বাস, ভালোবাসা এবং বিশ্বাসের সহজতম স্বাধীনতাগুলিকে পর্যবেক্ষণ করা হচ্ছে, ওজন করা হচ্ছে এবং প্রশ্নের মুখে ফেলা হচ্ছে।’‌

এছাড়া দেশের প্রজাতন্ত্র এবং সংবিধান নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অভিষেক। অবিচারের বিরুদ্ধেও দাঁড়াতে এই দিনে সংকল্প নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। তাই ডায়মন্ডহারবারের সাংসদ লেখেন, ‘তবুও প্রজাতন্ত্র দিবস শুধু স্মরণ নয়। এটি গণনা। এটি সংকল্পের আগে বিরতি। এটি আমাদের স্পষ্টভাবে দেখতে, সৎভাবে কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং অবিচারের বিরুদ্ধে সাম্যকে পুনর্নির্মাণের আহ্বান জানায়। ক্ষমতার কারণে প্রজাতন্ত্র টিকে থাকে না, বরং মানুষ প্রত্যেকদিন এটি বেছে নেয়। আমরা এটি বেছে নিতে, এটিকে রক্ষা করতে এবং এর প্রতিশ্রুতি জীবিত রাখতে চালিয়ে যাব।’‌

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর