‘‌আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’‌, সুপ্রিম কোর্টের রায় আসতেই গর্জন অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। যা এখন সবচেয়ে বড় খবর। আর এই খবর শোনার পর বারাসতের সভা থেকে গর্জে উঠলেন ত্ণমূল কংগ্রেসের সবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূলের অধিকাংশ দাবিকেই আজ মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে যেন নতুন করে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। আর তারপরই বারাসতের কাছারি বাজার এলাকার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব, তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের পথ দেখিয়েছিল। তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, লজিক্যাল ডিসক্রেপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। দু’গালে কষিয়ে থাপ্পর মেরেছে সর্বোচ্চ আদালত।’‌

অন্যদিকে এই বিষয়টি নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করতে বলেছিলেন। তখন তা প্রকাশ করতে অস্বীকার করেন মুখ্য নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। এখন আদালতের গুঁতোয় সেই তালিকায় প্রকাশ করতে হবে। এই নিয়ে অভিষেক গর্জে উঠে বললেন, ‘‌কার ক্ষমতা বেশি মোদিজি? ১০ কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। তৈরি থাকো। বাংলার মানুষ বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদন্ড বিক্রি করতে জানে না! ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে।’‌

এছাড়া সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর বিজেপি নেতারা বেশ চাপে পড়ে গিয়েছেন। তাঁরা এখন সব নির্বাচন কমিশনের দিকে ঠেলে দিচ্ছেন। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌২০২৬ সালের ভোটে তৃণমূল ২৫০’‌র বেশি আসনে জিতবে। আর বিজেপিকে ৫০ এর নীচে নামাবই নামাব। যাঁরা আমাদের টাইট করতে চেয়েছিল, বাংলার মানুষই তাঁদের টাইট করে দেবে এবারের ভোটে। বিজেপির এসআইআরের খেলা শেষ। এক কোটি মানুষকে যাঁরা ভোটার তালিকা থেকে বাদ দেবে বলেছিল, এই জয় মা মাটি মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার যাঁরা কেড়ে নিতে চেয়েছে তাঁদের দুই গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশে ওদের সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেল।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে