এসআইআরের তালিকায় ‘মৃত’ তিনজন বারুইপুরের মঞ্চে হাঁটলেন, অভিষেকের নিশানায় কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার বারুইপুরের মাটিতে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভা থেকে এসআইআরের আতঙ্কে গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্ত থেকে যে সমস্ত ভোটার এবং বিএলও-র মৃত্যুর খবর এসেছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অভিষেক। আর তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। জ্যান্ত মানুষকে ‘মৃত’ দেখিয়ে ভোটের খসড়া তালিকা থেকে নাম বাদ দিয়েছে। এই অভিযোগের জবাবেই বারুইপুরের সভার মঞ্চে বিশেষ র‌্যাম্প তৈরি সভামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

এদিকে অভিষেকের কথা শুনে হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান মানুষের ভিড়। বিজেপি যাতে বাংলাকে ভাতে মারতে না পারে তার জন্য এখন থেকেই মাঠে পড়ে থেকে লড়াই করার ডাক দেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘‌২০০৮ সালে সিপিএমের সূর্য যখন মধ্যগগনে তখন বিপরীতে চাকা ঘুরিয়ে ছিল দক্ষিণ ২৪ পরগনার মাটি। তাই এই মাটি থেকেই সভা শুরু করলাম। কিন্তু আপনাদের কথা দিতে হবে এই জেলাটা আপনারা বুঝে নেবেন। বাকি বাংলা আমি বুঝে নেব। একটা বিধানসভায় পাঁচ হাজার চাকরিও বিজেপির সরকার দিয়েছে? দেখাতে পারবে? প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’‌

অন্যদিকে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সভাস্থলে তিনজনকে তুলে তাঁদের নাম জিজ্ঞাসা করেন। তারপর জানান, এই তিনজনকে মৃত বলে দেখিয়েছে খসড়া তালিকায়। মৃত মানুষ কখনও র‌্যাম্পে হাঁটতে পারেন?‌ প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে অভিষেক বলেন, ‘‌অনেকে ভাবছেন, এই র‌্যাম্পটা কেন করা হয়েছে। আজ এই র‌্যাম্পে আমি তিনজন ‘ভূত’কে হাঁটাব। কমিশন যাঁদের মৃত বলেছে, তাঁরা আজ এখানে দাঁড়িয়ে প্রত্যক্ষ করবেন।’‌ মঞ্চে উঠে আসেন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও মায়া দাস। তারপরই অভিষেকের প্রশ্ন, ‘‌দেখতে কি মৃত মনে হচ্ছে? এঁরা বেঁচে আছেন—আপনারা দেখছেন। কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না! দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ, একজনের কাকদ্বীপ।’‌

এছাড়া একের পর এক ভিডিও ক্লিপিংস শোনান অভিষেক। একটা অনন্ত মহারাজের, আর একটা শুভেন্দু অধিকারীর। তাই সেসব শুনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‌এই জেলায় ৩১টি আসনের মধ্যে ৩১টি আসনই জিততে হবে। সব কটা আসন চাই। যাতে এখানে দাঁত ফোটাতে না পারে বিজেপি। এটা আপনারা দেখে নিন। বাকি বাংলা আমি দেখে নেব। আমরা একজনের নামও কাটতে দেব না। আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে। ভ্যানিশ কুমাররা তৈরি থাকুন। জ্ঞানেশ কুমার, অমিত শাহ—সবাই ভোটের জলোচ্ছ্বাসে ভেসে যাবেন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা—আজ তারই শুভসূচনা করলাম।’‌

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার