জ্ঞানেশ কুমারের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক অভিযোগ–সহ জবাব চাইবে প্রতিনিধিদল

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর পর্বে প্রবীণ নাগরিকদের শুনানি নিয়ে আগেই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তা নিয়ে প্রতিবাদে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। চাপে পড়ে ব্যাকফুটে যায় নির্বাচন কমিশন। বাড়িতে গিয়েই বয়স্ক এবং অসুস্থ নাগরিকদের শুনানি কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুনানি পর্বে বিএলএ–২’‌দের ঢুকতে দেওয়া হচ্ছে না।‌ এছাড়া বৈধ নাগরিকদের নাম যাতে বাদ না যায় তা নিয়ে আগে থেকেই সরব হয়েছিল তৃণমূল। এবার সমস্ত তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। যার নেতৃত্বে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল।

এদিকে এই নাম বাদ অথবা লজিক্যাল ডিসক্রিমিনেশন নিয়ে জবাব চাইবেন ডায়মন্ডহারবারের সাংসদ। যা নিয়ে আগেই সোচ্চার হয়েছিলেন তিনি। একইসঙ্গে কোনও পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে দু’‌মাসে এসআইআর করা কেন হচ্ছে?‌ তা নিয়েও প্রশ্নের উত্তর চাইবেন অভিষেক। শুনানি পর্বে বিএলএ’‌দের থাকতে দেওয়া হচ্ছে না। এই নিয়েও জবাব চাইবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। যদিও আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, কোনওভাবেই শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না রাজনৈতিক দলগুলির বিএলএ’‌রা।

অন্যদিকে তিনদিন ধরে লাগাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে নানা অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সেসব সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছেন না বলেও অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। আর মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘরে বসে এআই নিয়ে নাম কাটা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এমনকী সেখানে বিজেপির আইটি সেলের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তাঁর।

তবে উদ্ভূত পরিস্থিতিতে আজ, বুধবার সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ১০ সদস্যের ওই প্রতিনিধিদলে থাকবেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁরা সরাসরি কয়েকটি প্রশ্নের জবাব চাইবেন। তারপর পরবর্তী রণকৌশল ঠিক করা হবে বলে সূত্রের খবর। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL