বাংলাদেশের জামায়াত এবং আরএসএস একই মুদ্রার এপিঠ – ওপিঠ, দাবি পার্থ ভৌমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ – ওপিঠ।শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক। ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর স্মরণ সভায় উপস্থিত হয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick)।২০২৪ সালে ২৬  ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হন তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী(Mahaseb Bishayi)। দোকানের মধ্যে রক্তাক্ত দেহ পাওয়া গেছিল। এক বছর গড়িয়েছে।

পরিবারের তরফে অভিযোগ বারে বারে করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শুক্রবার তার স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক বলেন, শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক। আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক। ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত(Jamat) আর ভারতবর্ষের আরএসএস(RSS) একই মুদ্রার এপিঠ – ওপিঠ। ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখবে।

তিনি আরো বলেন,বিজেপি যদি কোনদিন বাংলা দখল করে, মাছ-মাংস ডিম খাওয়া বন্ধ করবে। আপনারা কি খাবেন কি পরবেন সব ঠিক করে দেবে বিজেপি। আপনি যদি বিনা অনুমতিতে বাড়িতে মাছ,মাংস, ডিম খান তাহলে আপনার বাড়িতে তালা পড়ে যাবে। আপনারা কি সেই বাংলা চান আপনাদের কাছে উত্তর চাইছি।১৯৭১- এ অটল বিহারী বাজপেয়ীর ছায়া অভিষেক ব্যানার্জির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এমনই মন্তব্য করেন পার্থ ভৌমিক। সাধারণ মানুষকে বিজেপি থেকে সতর্ক হওয়ার বার্তা দেন তিনি। মানুষের স্বাধীনতা যাতে না হারায় সেই বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আবেদন জানান তিনি।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL