‘গোওওওল…’, ফুটবলে শট মারলেন শতাব্দী

ফুটবলে প্রথম শট মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্য মেজাজে ধরা দিলেন সাংসদ (MP) শতাব্দী রায়। বীরভূমের একটি গ্রামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে আলাপও জমান তিনি।

রবিবার সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুর বিডিও অফিসের মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল তৃণমূল (TMC)। সেখানেই ফুটবলে প্রথম শট মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের পরিদর্শনে গিয়েছিলেন তিনি। ওই দিন ইডি ও সিবিআই নিয়েও সরব হন সাংসদ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে তলব প্রসঙ্গে তিনি বলেছিলেন, এসব ওদের (বিজেপির) একটা প্রসেস। ভোটের আগে বারবার ডেকে চাপ বাড়ানোর চেষ্টা। তিনি আরও বলেন, লোকসভা ভোটের আগে আরও এমন ডাক অনেক আসবে।

বলেছিলেন, বিজেপির কালচার মানেই অস্ত্র নিয়ে লড়া। প্রথম থেকে এভাবেই ওরা লড়ছে। ক্ষমতায় ওরা এলে কী করবে, তা এখন থেকেই বোঝাচ্ছে। এরপরে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের বোঝা উচিত কী সমর্থন করা উচিৎ হবে বা হবে না। উল্লেখ্য, সাংসদ শতাব্দী রায় বারবার সরব হয়েছেন বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। এর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার তালিকায় শতাব্দীর নাম রেখেছিল সিবিআই। সাংসদের সাফ জবাব ছিল, ওই দাবি মিথ্যে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ