পুরসভার দাবি উঠছে বাগডোগরা মাটিগাড়ায়, শিলিগুড়ির সঙ্গে সংযুক্তিকরণের পক্ষে রাজ্য সরকার

বাগডোগরা থেকে মাটিগাড়ায় জোরালো আওয়াজ উঠেছে পৃথক পুরসভা গঠনের জন্য। তবে রাজ্য সরকার চাইছে শিলিগুড়ির সঙ্গে সংযুক্তিকরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি(Siliguri), উত্তরবঙ্গের(North Bengal) সব থেকে বড় শহর এবং উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। একই সঙ্গে এই শহর উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। ১৯৪৯ সালে এই শিলিগুড়ি শহরে স্থাপিত হয়েছিল পুরসভা। বাম জমানায় ১৯৯৪ সালে এই শহর পেয়ে যায় পুরনিগমের তকমা। আর গত দেড় দশকে এই শহরের আশেপাশে থাকা এলাকার ভোল রীতিমত বদলে গিয়েছে। নিউ জলপাইগুড়ি হোক কী ডাবগ্রাম এলাকাই হোক, মাটিগাড়াই হোক কী বাগডোগরা। দুই দিকেই শিলিগুড়ির নাগরিক জীবন বেড়ে চলেছে হু হু করে। কিন্তু শিলিগুড়ি পুরনিগম(SMC) আজও সীমাবদ্ধ থেকে গিয়েছে ৪৭টি ওয়ার্ডের মধ্যেই। ফলে বাগডোগরা(Bagdogra) হোক কী শিবমন্দির, আঠারোখাই হোক কী মাটিগাড়া, ডাবগ্রাম হোক কী নিউ জলপাইগুড়ি, সবই চূড়ান্ত শহর এলাকার রূপ নিয়ে নিলেও খাতায় কলমে আজও রয়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েত হয়ে। এই সব এলাকার মধ্যে এখন মাটিগাড়ায়(Matigara) সব থেকে বেশি জোরালো আওয়াজ উঠেছে পৃথক পুরসভা গঠনের জন্য।

গত দেড় দশকে শিলিগুড়ির পশ্চিমে থাকা মাটিগাড়া আমূল বদলে গিয়েছে। উপনগরী থেকে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। সম্প্রসারিত হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়কও। এমনকি এই মাটিগাড়ার বুকে নতুন মহকুমা প্রশাসনিক ভবন তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে শপিংমল, প্রচুর বহুতল, মার্কেট কমপ্লেক্স, হোটেল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইতিমধ্যেই কিছু উপনগরী গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবহণনগরে বাস টার্মিনাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাটিগাড়াকে পুরসভা করার দাবি ফের জোরালো হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল, সিপিএম ও বিজেপি নেতারা এই দাবিতে সরব হয়েছেন। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্য সরকার এ ব্যাপারে অবহিত। তারা যা নির্দেশ দেবে, সেই মতো পদক্ষেপ নেওয়া হবে।    

শিলিগুড়ি মহকুমার ৪টি ব্লকের মধ্যে মাটিগাড়া অন্যতম। বালাসন, মহানন্দা, চামটা নদী বেষ্টিত এই ব্লক চা বাগান ঘেরা ছিল। ধান চাষ হতো। কিন্তু এখন ধান চাষ হয় না বললেই চলে। চা বাগানের এলাকাও কমেছে। এখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ,  মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, দমকল কেন্দ্র, আয়কর অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর গড়ে উঠেছে। এসবের ফলেই মাটিগাড়াকে পুরসভা তৈরির দাবি ফের জোরালো হয়েছে। তৃণমূলের মাটিগাড়া-১ সাংগঠনিক ব্লক কমিটির সভাপতি অভিজিৎ পালও মাটিগাড়ায় পুরসভা গঠনের দাবি যে জোরালো হচ্ছে তা স্বীকার করে তিনি জানিয়েছেন, ‘গত ১২ বছরের মধ্যে এই ব্লকের চেহারা আমূল বদলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে এখানে সরকারি ও বেসরকারি বহু অফিস গড়ে উঠেছে। এজন্য অনেক আগেই এই ব্লক নিয়ে পুরসভা করার দাবি তোলা হয়েছে। মহকুমা প্রশাসনিক ভবন তৈরির উদ্যোগ শুরু হতেই সেই দাবি প্রশাসনের কাছে জানানো হয়েছে। এই দাবি পূরণ হওয়ার পর এখানকার নাগরিক পরিষেবার মান আরও বাড়বে।’

মাটিগাড়ার স্থানীয় বাসিন্দাদের দাবি, বামফ্রন্ট সরকারের আমল থেকেই বদলানো শুরু করে মাটিগাড়া। মাটিগাড়া-১ ও ২, চম্পাসারি, আঠারোখাই, পাথরঘাটা, এই ৫টি এবং নকশালবাড়ি ব্লকের আপার ও লোয়ার বাগডোগরা, গোঁসাইপুর এই ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গত দুই দশকে জনসংখ্যা ক্রমশ বেড়ে গিয়েছে এবং এখনও বেড়ে চলেছে। কার্যত এই ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকা খাতায় কলমে পঞ্চায়েত হলেও সেখানে গিয়ে কেউ বলবে না যে সেটি পঞ্চায়েত এলাকা। গোটা এলাকা শহরের রূপ নিয়েছে সেখানে। ওইসব এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানও পাল্টেছে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলির নাগরিক পরিষেবা পঞ্চায়েতের মাধ্যমে পূরণ করা আর সম্ভব হচ্ছে না। এই জন্যই এই ৮টি পঞ্চায়েত এলাকায় দাবি উঠেছে মাটিগাড়া ও বাগডোগরা নিয়ে পৃথক পুরসভা গঠন করা হোক। এদিকে, শিলিগুড়ি পুরনিগমের এলাকা বাড়ানোর দাবিও অনেকদিনের। তাই তৃণমূল সূত্রেই এখন জানা গিয়েছে, পৃথক পুরসভা গঠনের পথে না হেঁটে রাজ্য সরকার চাইছে মাটিগাড়া ও বাগডোগরাকে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্ভুক্ত করতে। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বেড়ে ৬০ হবে।

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ