ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার উলুবেড়িয়া পুরসভার একজন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার উলুবেড়িয়া পুরসভার একজন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। পুরকর্মীকে হাতেনাতে ধরেছে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। সূত্রের খবর, সরকারি নির্মাণকাজের একটি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে অভিযোগকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ধৃত ইঞ্জিনিয়ার।
এরপরেই তাঁকে গত ২৩ সেপ্টেম্বর ১০ হাজার টাকা UPI-এর মাধ্যমে পাঠান অভিযোগকারী। কিন্তু বাকি টাকা না দেওয়ায় তাঁকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপরে তিনি বিষয়টি ACB-কে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে বড় ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। সাজানো পরিকল্পনা অনুযায়ী, অভিযোগকারীর কাছ থেকে বাকি ২০ হাজার টাকা নিতে গিয়েই হাতেনাতে ACB-র কাছে ধরা পড়েন ওই সরকারি ইঞ্জিনিয়ার। তার কাছ থেকে আরও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় দুর্নীতি দমন শাখা।
দিন দুয়েক আগেই ২৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে জমি রূপান্তরের আবেদন প্রক্রিয়া করে দেওয়ার অভিযোগে বাগদা বি.এল.অ্যান্ড এল.আর.ও অফিসের এক রেভিনিউ ইন্সপেক্টরকে গ্রেফতার করে ACB। গ্রেফতারির সময় তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকাও উদ্ধার করে এসিবি-র কর্মকর্তারা। সূত্রের খবর, ওই আধিকারিকের বিরুদ্ধে Land conversion-এর আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদনের কাজ করে দেওয়ার জন্য অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এরপরেই এসিবি গোপন অভিযান চালিয়ে ওই পুরসভার কর্মকর্তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা। 

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ