খুনের পর খুন! পুলিশি তদন্তে চাঞ্চল্য খড়দহে

একটি খুনের তদন্ত করতে গিয়ে ফাঁস হল আরও একটি খুনের তদন্ত। আর এই দুটি খুনই করেছে একজন ব্যক্তিই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি খুনের তদন্ত করতে গিয়ে ফাঁস হল আরও একটি খুনের তদন্ত। আর এই দুটি খুনই করেছে একজন ব্যক্তিই। সেই অভিযুক্তকে আপাতত গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। পানিহাটির যুবক শিবনাথ দাসের খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় বিপ্লব দাসকে। জেরায় শিবনাথকে খুনের ঘটনা স্বীকার করে বিপ্লব। কিন্তু পুলিশের মনে সন্দেহ হয়, গত ১৯ তারিখ পানিহাটি গিরিবালা ঘাটে উদ্ধার হয়েছিল নারায়ণপুর থানার কাটাখালের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের শেখর পালের মৃতদেহ। শেখর ও শিবনাথের মৃতদেহ প্রায় একই জায়গা থেকে উদ্ধার হয়। দু’জনের ক্ষেত্রেই মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন। সেই সূত্র ধরেই ধৃত বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।

ধৃত বিপ্লব জানান, দু’জনকেই খুন করেছেন তিনি। খুনের কারণ হিসেবে বিপ্লব জানিয়েছেন, শিবনাথের সঙ্গে মদ্যপানের আসরে বচসা বেঁধেছিল। এরপর শিবনাথ একা গঙ্গার ঘাটে চলে যায়। সেখানে তাঁকে একা দেখেই খুনের পরিকল্পনা করে বিপ্লব। মাথা থেঁতলে খুন করে ও গঙ্গার পাড়ে মাটিতে পুঁতে ফেলতে চায়। কিন্তু ভালোভাবে সেই কাজ না করতে পারায় রবিবার ভোরেই মৃত শিবনাথের দেহ উদ্ধার করে পুলিশ। ঠিক একইভাবে শেখরকে খুন করে বিপ্লব দাস। যেহেতু দু’জনের ক্ষেত্রেই খুনের পদ্ধতি গত মিল ছিল তাই ধৃত বিপ্লবকে শেখরের বিষয়টি জানতে চাওয়া হলে সত্যিটা স্বীকার করে নেয়।

ধৃত খুনি বিপ্লবকে সোমবারই ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের অনুমান, বিপ্লব মানসিক রোগের সমস্যায় জর্জরিত। সেই থেকেই ছোট ঘটনাতে খুনের দিকে এগিয়ে যায় বিপ্লব।

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার