ত্রিকোণ প্রেম: প্রকাশ্যে গুলি করে খুন

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিকোণ প্রেমের জেরে শিলিগুড়িতে খুন। গত সোমবার রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন (MURDER) করা হয় এক যুবককে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেয় মৃতের পরিজনরা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

ত্রিকোণ প্রেমের জেরে অমৃত গোস্বামী এবং অরুণ লোহানের মধ্যে এর আগেও হয়েছিল বচসা-হাতাহাতি-ধস্তাধস্তি। গত সোমবার পরিস্থিতি এমন হয় যে তা গড়ায় খুন পর্যন্ত। অভিযোগ, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অমৃত। অরুণ সেই সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল। অভিযোগ, খুনের পরিকল্পনা করেই বেআইনি আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল অরুণ। এরপরে সোমবার রাত্রি সাড়ে দশটা নাগাদ অমৃতকে চম্পাসারির দেবীডাঙা মোড়ে ডেকেছিল সে। আর অমৃত আসতেই তাঁকে গুলি করে খুন করে অরুণ।

ঘটনার দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। খুন ও অভিযুক্তের বাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। থানা সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন