রঘুনাথগঞ্জ ও ভগবানগোলা থেকে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, আটক ১ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে গ্রেফতার দুই বাংলাদেশি যুবক।ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী  রঘুনাথগঞ্জ থানার তেঘরী গ্রাম এলাকায় দুইজন সন্দেহভাজন যুবককে আটক করে তাদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে দুই জনই বাংলাদেশী যুবক ।তার পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করে তাদের হেফাজতে নিতে বুধবার তাদের জঙ্গিপুর আদালতে পাঁচ দিনের হেফাজত যে আবেদন করে।পুলিশ জানিয়েছে, তাদের নাম জহির রায়হান ও কাইয়ুম রেজা। দু’জনের বাড়ি বাংলাদেশ নামো জগন্নাথপুর ,থানা শিবগঞ্জ, জেলা চাপাই নবাবগঞ্জ(Nababganj) এলাকায় ।

রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) তেঘরী এলাকায় ঘোরাঘুরি করছিল তারা। তাদের গতিবিধি ঠিক ছিল না। আর তাতে সন্দেহ হয় পুলিশের তারপর তাদের  গ্রেফতার করে।  পুলিশের অনুমান পাচারের উদ্দেশ্যে ভারতে এসেছিল দুই যুবক। এদের সঙ্গে ভারতের  সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ  থানার পুলিশ।কি উদ্দেশ্যে এই দুজন বাংলাদেশী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে ঘুরতে গ্রামে এসেছিল সেই বিষয়ে তদন্ত করার জন্যই পুলিশ হেফাজতের আবেদন করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ভারতবর্ষ থেকে বাংলাদেশে কিছু পাচারের উদ্দেশ্যেই মুর্শিদাবাদে জড়ো হয়েছিল এই দুই যুবক।

দুই বাংলাদেশি-সহ এক ভারতীয়কে গ্রেফতার করেছে ভগবানগোলা থানার(Bhagabangola P.S.) পুলিশ। ধৃত দুই বাংলাদেশি ২৩ বছরের হামিদ আলি ও ২৪ বছরের মোশারফ হোসেন। তাঁদের বাড়ি বাংলাদেশের গোডাবাড়ি থানার রাজশাহীতে(Rajsahi)। ধৃত রাজ্জাক শেখের বাড়ি ভগবানগোলা থানার কালীনগরে। বুধবার সকালে ভগবানগোলা থানার চর-বালিপাড়া মোড়ের কাছে ঘুরে বেড়াতে দেখে পুলিশের সন্দেহ হয়। আটক করে তিন জনকে জেরা করতেই জানা যায় ভিসা-পাশপোর্ট ছাড়াই অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে দুজন বাংলাদেশি এবং সব জেনেও তাঁদের বাড়িতে আশ্রয় দিয়েছে রাজ্জাক। তখন তিন জনকেই পুলিশ গ্রেফতার করে।এসডিপিও(SDPO) বিমান হালদার বলেন, ‘অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার দায়ে এবং আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ সুয়োমোটো মামলা করে তিন জনকে গ্রেপ্তার করেছে। সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের লালবাগ এসিজেএম আদালতে (Lalbag ACJM Court)পাঠানো হয়েছে।’

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির