পরিবার গিয়েছে মসজিদে, ঘরে আগুন লেগে ঝলসে মৃত্যু শিশুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে রমজান মাস। তাই পরিবারের সকলে সাত বছরের  শিশুকন্যাটিকে  বাড়িতে রেখে মসজিদে নামাজ পড়তে  যায়। আর সেইসময় ঘটল বিপত্তি।  আচমকা কোনওভাবে আগুন লেগে যায় বাড়িতে। আর তাতেই প্রাণ হারালেন সাত বছরের  শিশুকন্যাটি। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে মুর্শিদাবাদের রানিতলার মৌসুমারি এলাকায়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে  গোটা পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই শিশু কন্যার নাম তামান্না খাতুন। তাঁর বয়স সাত বছর। শুক্রবার সকালে ওই শিশুটি তাঁর বাড়িতে ঘুমাচ্ছিল। সেই সময় তাঁকে রেখে নামাজ পড়তে যায় পরিবারের সদস্যরা। আর তখনই বাড়িতে লাগে আগুন। প্রতিবেশীরা টের পাওয়ামাত্রই ছুটে যান। আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তাদের চেষ্টায় ওই শিশুটিকে উদ্ধার করা গেলেও প্রাণে বাঁচান যায়নি।

উল্লেখ্য, প্রায় দু’ঘণ্টা পরে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অবশ্য গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কিছু আর অবশিষ্ট নেই। বর্তমানে শিশুটির পরিবার গাছের তলায় আশ্রয় নিয়েছেন । স্থানীয়রা এই পরিবারের জন্য প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে।   তবে কি করে এই আগুন লাগল তা এখন জানা যায়নি। মুর্শিদাবাদ পুলিশ এই ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়