স্বামীর সামনেই প্রেমিকের গলায় মালা,বড়ঞার পাঁচথুপিতে বাস্তব ছাপাল সিনেমার গল্প

Share:

নিজস্ব প্রতিনিধি,বড়ঞা: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল বাস্তব। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপী পঞ্চায়েতের পুলিয়া কালীতলা গ্রামে স্বামীর উপস্থিতিতেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ। ছয় বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির সংসারে আছে পাঁচ বছরের এক পুত্রসন্তান। তবে দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েনের পর আজ, রবিবার নতুন জীবনে পা রাখলেন ওই গৃহবধূ আর সেই মুহূর্তের সাক্ষী রইলেন খোদ প্রথম স্বামীই।

ঘটনাকে ঘিরে গ্রামে চাঞ্চল্য ছড়ালেও প্রশ্ন উঠছে সম্পর্কের আইনি বৈধতা ও শিশুর ভবিষ্যৎ নিয়ে। বদলে যাওয়া সম্পর্কের সমীকরণে প্রাপ্তবয়স্কদের সিদ্ধান্ত যতই ব্যক্তিগত হোক, একরত্তি সন্তানের জীবন যেন সেই সিদ্ধান্তের সবচেয়ে বড় দায় বহন করছে।এমনটাই বলছেন সচেতন মহল। কারণ আদালত বলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হোক কিন্তু সন্তানের সঙ্গে যেন মা বাবার বিচ্ছেদ না হয়।এই ঘটনা নতুন করে ভাবতে বাধ্য করছে সম্পর্ক, দায়িত্ব ও সমাজের ভূমিকাকে। ফের বিবাহ করে বেশ খুশি বলে সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছেন ওই স্বামী। তাঁর অভিযোগ আজ সে যে সিদ্ধান্ত নিল তার জন্য দায়ী তার বিগত স্বামীর অত্যাচার।

ওই গৃহবধূর পিতা জানান তিনি তার মেয়েকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হয়নি। নতুন সম্পর্কে জড়িয়ে অশান্তি বেড়ে গিয়েছিল সংসারে। তাই দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় ওই গৃহবধূর বিয়ে দেওয়া হবে তার প্রেমিকের সঙ্গে। অশান্তির বদলে শান্তিতে থাক ঐ গৃহবধূ(House Wife)। গৃহবধূর বর্তমান স্বামীর দাবি তার স্ত্রীর প্রাক্তন স্বামী যে দায়িত্ব দিয়েছে তাকে সেই দায়িত্ব সে পালন করার চেষ্টা করবে। তার নিজেরও আগে একটি বিবাহ ছিল কিন্তু তা ডিভোর্স হয়ে গিয়েছে। সেই পক্ষে ব্যক্তি সন্তানও তার কাছে রয়েছে। স্বামীর সামনে স্ত্রীর গলায় প্রেমিকের মালা এই অনুষ্ঠান দেখতে রবিবার বড়ঞাতে প্রচুর মানুষের ভিড় জমেছিল।

স্মৃতিতে সিঁদুর(Sindoor) দিয়ে গলায় মালা পরিয়ে স্থানীয় মন্দিরে নমস্কার করে নব দম্পতি। তবু হই হট্টগোলের মধ্যে কোথাও যেন একটা সন্তানের চাপা কান্না শুনতে পায় কেউ কেউ। ধীরে ধীরে সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিবাহ বিচ্ছেদ অতিথি ও বিবাহের প্রবণতা বাড়ছে তাতে সমাজ এক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন মনস্তত্ত্ববিদরা।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা