বাসে ব্যাগ বিভ্রাট, কান্নায় ভেঙে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী! শেষমেষ দেবদূত হয়ে হাজির পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসে ব্যাগ হারিয়ে চরম বিপাকে পড়া এক কলেজ পড়ুয়ার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন এক পুলিশ আধিকারিক। মাঝরাস্তায় কান্নায় ভেঙে পড়া ছাত্রীটির কাছে পৌঁছে শুধু সাহসই জোগাননি, নাটকীয় তৎপরতায় তাঁর হারানো অ্যাডমিট কার্ড উদ্ধার করে নিজে হাতে তুলে দেন ওই পুলিশ অফিসার। সেখানেই দায়িত্ব শেষ নয়, ছাত্রীকে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন তিনি। পুলিশের এই সক্রিয়তায় শেষ পর্যন্ত অনার্সের গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে পারলেন ওই কলেজ ছাত্রী।

মাধ্যমিক পরীক্ষার আবহের মধ্যেই কলেজের পরীক্ষাও চলছিল। সেই পরীক্ষায় অংশ নিতে গিয়ে বড় বিপদের মুখে পড়েন তমলুক কলেজের এডুকেশন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী কোয়েল দাস। পরীক্ষা ছিল হলদিয়ার চৈতন্যপুরের রামপুর কলেজে। তমলুকের রাধাবল্লভপুর এলাকা থেকে বাসে চেপে মহিষাদলে নামার পরেই কোয়েল বুঝতে পারেন, তাঁর অ্যাডমিট কার্ড-সহ পুরো ব্যাগটাই হারিয়ে গেছে। আতঙ্কে বাস থেকে নেমে রাস্তাতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন: পকেটে আসবে বাড়তি টাকা, খুশিতে আবির খেলায় মাতল বাংলার মা-বোনেরা

ঠিক সেই সময় কর্তব্যরত ছিলেন মহিষদল থানার ট্র্যাফিক ইনচার্জ রানা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীর কথা শুনেই তিনি দ্রুত ব্যবস্থা নেন। প্রথমে সংশ্লিষ্ট বাসের নম্বর সংগ্রহ করে মালিকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে ব্যাগ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ব্যাগ উদ্ধার হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র অক্ষত অবস্থায় ফেরত আসে।

সময় নষ্ট না করে রানা বন্দ্যোপাধ্যায় নিজেই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। তাঁর এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন। খুশি ও কৃতজ্ঞ কোয়েল দাস জানান, পুলিশের সাহায্য না পেলে তাঁর পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। অন্যদিকে, রানা বন্দ্যোপাধ্যায় জানান, এটি তাঁর কাছে কোনো কৃতিত্ব নয়, একজন পুলিশ অফিসার হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর কর্তব্য।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম