জোট চেয়ে আবারও সেলিমকে হোয়াটসঅ্যাপে মেসেজ হুমায়ুনের, কী কথা হল দু’জনের?

সিপিএম-এর তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে ISF-এর সঙ্গেই জোট বেঁধে লড়বে বামফ্রন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে ISF-এর সঙ্গেই জোট বেঁধে লড়বে বামফ্রন্ট। তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। জানা গিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোটে জোট বাঁধা নিয়ে আবারও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই বিতর্ক সত্ত্বেও মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর কাজ শুরু করে দিয়েছেন হুমায়ুন কবীর। এই নিয়েও কম চর্চা চলছে না রাজ্য রাজনীতিতে। এই আবহে এবার বিধানসভা ভোটের আগে সিপিএমের সঙ্গে জোট বাঁধতে চাইছেন তিনি।

যাতে একসঙ্গে ভোটের লড়াইয়ে নাম লেখাতে পারে। নয়তো সদ্য চালু হওয়া রাজনৈতিক দল নিয়ে মাথা তুলতে পারবেন না হুমায়ুন। যদিও জোট বাঁধা নিয়ে এর আগেও নিউ টাউনের হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুনের কথা হয়েছিল। এই নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চাও হয়নি। কিন্তু হুমায়ুন কবীরের নতুন দল নিয়ে খুব বেশি উৎসাহ দেখায়নি সিপিএমের রাজ্য নেতৃত্ব। উল্টে বামফ্রন্ট জানিয়ে দিয়েছিল, এবারের ভোটেও তারা আইএসএফ-এর সঙ্গে জোট বাঁধবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। কয়েকটি আসন নিয়ে জট কাটলেই জোটের ঘোষণা হবে। কিন্তু তারপরেও বুক ভরা আশা নিয়ে বসে আছেন হুমায়ুন।

তিনি জানিয়েছেন, গত সোমবার তিনি মহম্মদ সেলিমকে আবারও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন এবং জোট নিয়ে প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি ISF-এর সঙ্গেও তাঁর কথাবার্তা চলছে বলে দাবি করেছেন হুমায়ুন৷ সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে কথা বলা নিয়ে হুমায়ুন বলেন, ‘আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান৷ পরশুদিন রাতে হোয়াটসঅ্যাপে সেলিম সাহেবকে মেসেজ করেছিলাম৷ সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চাইলে ওনাদেরও একটা ভূমিকা থাকা উচিত৷ আপনি যদি আমাদের সঙ্গে কোথাও আলোচনায় রাজি হন, তাহলে আমরা প্রস্তুত।’ তবে ফেব্রুয়ারির মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন যে, তিনি একা লড়বেন নাকি জোট বেঁধে! কেউ রাজি না হলে কোনও দলের জন্য তিনি অপেক্ষা করবেন না বলেও জানিয়েছেন। তাই আগামী ৭ মার্চের মধ্যে জোট নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং ১০ মার্চের মধ্যে সাংবাদিক বৈঠক ডেকে সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন বলে দাবি করেছেন হুমায়ুন।

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের