বহরমপুর হাসপাতালে চিকিৎসকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ ও বর্ধমান : বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন চলাকালীন রীতিমতো উত্তেজনা ছড়ালো রবিবার সন্ধ্যায়। একদিকে যখন আন্দোলন থেকে চিকিৎসকদের পক্ষ থেকে স্লোগান তোলা হয় আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে। অন্যদিকে, তখন হাসপাতাল চত্তরে উপস্থিত রোগীর আত্মীয়পরিজনরা হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে। তাদের অভিযোগ হাসপাতালে ভর্তি থাকা রোগীরা কোনো রকমই পরিষেবা পাচ্ছেনা চিকিৎসকদের এই আন্দোলনের কারণে।

স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে সাময়িক ভাবে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল(Murshidabad Medical College Hospital) চত্বরে। অন্যদিকে,আরজি কর কান্ড নিয়ে অব্যাহত জুনিয়ার চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। এবার বিক্ষোভ শুরু হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Medical College Hospital)। রবিবারেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পড়ুয়া চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি আর জি কর হাসপাতালে চিকিৎসক ডাক্তার মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে।

সেই ঘটনার আসল দোষীকে উপযুক্ত প্রমান সমেত যেন গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের ঘৃন্য ঘটনা ভবিষ্যতে যাতে কোন হাসপাতালে কেন পশ্চিমবাংলায় কোন জায়গায় যাতে না হয় তার জন্য উপযুক্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই নিয়ে সমস্ত পরিষেবা চালু রেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন চিকিৎসকেরা ।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১