নবাবের দেশ মুর্শিদাবাদে পুলিশের জালে দুই অবৈধ অস্ত্র ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: সামনে বিধানসভা নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ ক্রমশ অস্ত্রভান্ডারে পরিনত হচ্ছে। বিহারের মুঙ্গের থেকে দেদার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঢুকছে মুর্শিদাবাদে। কিছু আগ্নেয়াস্ত্র সীমান্ত পেরিয়ে যাচ্ছে অশান্ত বাংলাদেশে। কিছু অস্ত্র মজুত হচ্ছে মুর্শিদাবাদের(Murshidabad) বিভিন্ন এলাকায়। গত দুদিনে মুর্শিদাবাদের তিন থানার এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও কুড়িটি কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র উদ্ধারের একমাসের খতিয়ান দেখে চমকে উঠেছেন জেলা পুলিশ কর্তারা। গত একমাসে বিভিন্ন থানা এলাকা থেকে ত্রিশটি আগ্নেয়াস্ত্র ও বিপুল কার্তুজ বারুদ সহ ৪১ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা পুলিশের এক কর্তা বলেন, অবশ্যই উদ্বেগের খবর। তবে অস্ত্র পাচার রুখতে পুলিশও অতি তৎপর হয়েছে। মুঙ্গের মেড আগ্নেয়াস্ত্রর মজুত রুখতে বিহার -ঝাড়খণ্ড – বাংলাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সাগরদীঘি থেকে আগ্নেয়াস্ত্র সহ সামসেরগঞ্জ ও সুতির দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সাগরদিঘী থানার মোড়গ্রাম ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তিদের নাম মোক্তার হোসেন এবং জাহাঙ্গীর হোসেন। তাদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি সামশেরগঞ্জের(Samserganj) ভাষায়পাইকর এবং জাহাঙ্গীর হোসেন সুতি থানার বাউরিপুনির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে সাগরদিঘী থানার পুলিশ। সোমবারই তাদের আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ক’দিন আগে সামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে ঝাড়খণ্ডের এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রপগিকুল শেখ। বাড়ি ঝাড়খন্ডের পাকুড়। ধৃতের কাছ থেকে দুটি মুঙ্গের মেড ইমপ্রোভাইসড পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। একইদিনে রেজিনগর থানার পুলিশ মারিটিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে মিলেছে একটি পিস্তল ও দু রাউন্ড কার্তুজ। ধৃতের নাম মোফুজ শেখ। বাড়ি শক্তিপুর। পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে ডোমকল মহকুমা এলাকার পাঁচটি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে ১৭টি আগ্নেয়াস্ত্র। ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে অনুমান গোয়েন্দাদের।

মুর্শিদাবাদে অস্ত্র পাচার পুলিশের কপালে ভাঁজ ফেলেছে। ২৬ এর বিধানসভা নির্বাচনের অনেক আগেই অস্ত্র পাচারকারীরা অতি সস্ক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।সাগরদিঘী থানা(Sagardighi P.S.) পুলিশের পক্ষ থেকে এই পাচারকারীদের চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে। সাগরদিঘী থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে আগ্নেয়াস্ত্র গুলো বাজেয়াপ্ত করার কাজ চলছে। আগ্নেয়অস্ত্রগুলো নিয়ে মোরগ্রামে তারা কি করছিল এবং কাকে দেওয়ার উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ধৃতরা তা তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার(Jangipur Police District) অন্তর্গত সাগরদিঘী থানার পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের