মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই গর্বে ভাসছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গোপালনগর এলাকা। রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে ছাত্রী প্রজ্ঞা সাহা(Praga Saha)। তার প্রাপ্ত নম্বর ৬৯০। পাশাপাশি সম্ভাব্যভাবে মুর্শিদাবাদ জেলার মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে সে।প্রজ্ঞার বাবা ও মা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী প্রজ্ঞা বরাবরই স্কুলের প্রথম সারির ছাত্রী হিসেবে পরিচিত ছিল। তবে শুধুমাত্র পড়াশোনাতেই নয়, সাংস্কৃতিক চর্চাতেও সমান আগ্রহ রয়েছে তার।

বিশেষ করে গানই তার সবচেয়ে প্রিয় নেশা। পড়াশোনার চাপের মাঝেও গানকে কখনও দূরে সরিয়ে রাখেনি সে।ফল প্রকাশের পর প্রজ্ঞা জানায়, পড়াশোনার জন্য তার নির্দিষ্ট কোনও সময়সূচি ছিল না। যখনই পড়তে ভালো লাগত, তখনই মন দিয়ে পড়াশোনা করত। নিজের ইচ্ছাশক্তি এবং নিয়মিত চর্চাকেই সে সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করে।ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে প্রজ্ঞা। তার লক্ষ্য নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো।

প্রজ্ঞার এই সাফল্যে খুশির আবহ গোটা পরিবার থেকে শুরু করে এলাকাজুড়ে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং শিক্ষকরাও শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়ে তুলেছেন কৃতী এই ছাত্রীকে।অন্যদিকে,সম্ভাব্য মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম বেদশ্রুতি। মাধ্যমিক পরীক্ষা দিয়েই রাজ্য ছেড়েছে উত্তর দিনাজপুরের এই মেধাবী। স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার। তাই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, হায়দরাবাদে। রাজ্যে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যেমাধ্যমিকে পঞ্চম বেদশ্রুতি সিংহ(Bedasruti Singha), ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী।জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতিতেই মন দিতে চাইছে বেদশ্রুতি। চলছে প্রস্তুতি।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়