শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যে অন্নপূর্ণার ভাণ্ডারের ফর্ম পূরণের কাজ শুরু হতেই লক্ষীর ভাণ্ডারে টাকা বিলির ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতির ছবি প্রকাশ্যে চলে এল মুর্শিদাবাদ জেলা থেকে।বুধবার কলকাতার নবান্ন থেকে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্তকরণ এবং তার সুবিধা কীভাবে উপভোক্তারা পাবেন তার বিস্তারিত বিবরণ দেওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) জানান, মুর্শিদাবাদ জেলার রাকিবুল শেখ(Raqibul Sk.) নামে এক ব্যক্তি লক্ষীর ভাণ্ডার(Laxmi Vandar) প্রকল্পের সুবিধা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে । মুখ্যমন্ত্রী  বলেন,” শুধুমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই এই টাকা পাবেন কোনও রাকিবুল নয়।”

এরপরই খোঁজ নিয়ে জানা যায় , বহরমপুর থানা(Baharampur P.S.) এলাকার রাধারঘাট -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালমারা গ্রামের বাসিন্দা জনৈক রাকিবুল শেখ নামে এক ব্যক্তি কেবলমাত্র মহিলাদের জন্য বরাদ্দ লক্ষীর ভাণ্ডারের টাকা গত প্রায় দু বছর ধরে পাচ্ছিলেন। যদিও কীভাবে এবং কেন লক্ষীর ভাণ্ডারের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো রাকিবুল তা জানতেন না বলে দাবি করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই বহরমপুর থানার পুলিশ রাকিবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রাকিবুলের দাবি সে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য কোন আবেদন করেন নি। এই ঘটনার পরে তিনি স্থানীয় এসডিও এবং বিডিও অফিসে গিয়েছিলেন এবং এই বিষয়টি দৃষ্টি গোচর করেছিলেন কিন্তু সেখান থেকে তাকে কোনরকম সহযোগিতা করা হয়নি।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা