মুর্শিদাবাদের কোথাও রোদের তাপে ফাটছে বোমা ,কোথাও আবার উদ্ধার সকেট বোমা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল গোটা এলাকা। অল্পের জন্য রক্ষা পেল বহু মানুষ, চাঞ্চল্য রেজিনগরে(Rejinagar)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে নাজিরপুর পশ্চিম পাড়া এলাকায় একটি কাঠ মিলের পিছনে হঠাৎ করে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল গোটা এলাকা। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন রেজিনগরে বোমা দুর্ঘটনা বেড়েই চলেছে।

যদিও স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ খুলতে চান নি । এই ঘটনায় রেজিনগর ব্লক কংগ্রেস সভাপতি মিন্টু সিং তিনি বলেন কাঠ মিলের পিছনে রেজিনগর বিধানসভার বিধায়কের লোকজন বোমা মজুদ করে রেখেছিল। আর সেই বোমা রোদ্রের তাপে বিস্ফোরণ হয়। প্রশাসনের কাছে দাবি সঠিক তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক বলে জানান তিনি । এদিকে, আবারো এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের সাগর পাড়া থানার(Sagarpara P.S.) চক্ররাম প্রসাদ এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায় ।একটি ফাঁকা মাঠের মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয় ।

তবে বোমাগুলি কি কারণে মজুদ করা ছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ।যদিও এই ঘটনায় কোন অপৃতিকার ঘটনা না ঘটে সেই কারণে সারা রাত্রি পুলিশ পাহারা দিয়ে রাখে ।বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম নিষ্ক্রিয় করার জন্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।তবে কিছুদিন বাদেই প্রথম দফার লোকসভা নির্বাচন। আর তার আগেই বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাগরপাড়া থানার চক্ররাম প্রসাদ এলাকায়।

উল্লেখযোগ্য কিছুদিন আগেই এই এলাকা থেকেই একটি কলাবাগানের তল্লাশি চালিয়ে এক ব্যাগ ভর্তি তাজা সেল বোমা(Bomb) উদ্ধার করে সাগর পাড়া থানার পুলিশ ।তারপরেই ফের আবারো বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কি কারণে এই বোমাগুলি মজুদ করা ছিল তার তবে কি কারণে এই বোমা গুলি মজুদ করা ছিল তার তবে কি কারণে এই বোমা গুলি মজুদ করা ছিল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগর পাড়া থানার পুলিশ ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের