Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কান্দিতে সুকৌশলে সোনা চুরি! পুলিশের জালে ঠগী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : কান্দিতে ফিল্মি কায়দায় ব্যাগ টেনে দৌড় লাগালো চোর। ঐ ব্যাগের মধ্যে ছিল সোনার গয়না। অবশেষে আর শেষ রক্ষা হল না। পুলিশের হাতে গ্রেপ্তার এক মহিলা। গত ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদের কান্দির খড়গ্রাম থানার অন্তর্গত পার্বতী পুর গ্রাম থেকে ঐ মহিলাকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ সেপ্টেম্বর কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক বিবেচনা করে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত।

চলতি মাসের ১৩ই সেপ্টেম্বর তৌফিকা খাতুন নামের এক মহিলা পরিবার সহ কান্দি শহরের সোনার দোকানে সোনা বিক্রি করতে আসেন। কিন্তু কোন কারণে সোনা বিক্রি না করে চলে যান। তারপরে কান্দি বাসট্যান্ডে বাজার করছিলেন তাঁরা। তখনই রেখা বেগম নামের এক মহিলা ফিল্মি কায়দায় ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায় তৌফিকা খাতুনের কাছ থেকে। তৌফিকা খাতুন সঙ্গে সঙ্গে যায় পুলিশ স্টেশন। ঐ মহিলার বর্ণনা দিয়ে তৌফিকা খাতুন ও তাঁর পরিবার কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে কান্দি থানার পুলিশ।

জানা যায়, ঐ মহিলার নাম রেখা বেগম। অবশেষে কান্দি থানার পুলিশ  গত ২২ সেপ্টেম্বর রাতে রেখা বেগমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর সকালে কান্দি থানায় সাংবাদিক বৈঠক করে কান্দি মহকুমা পুলিশের এক আধিকারিক  জানান, যে সোনা উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য ৯ লক্ষ টাকার বেশি। এই সোনা সুকৌশলে এই মহিলা চুরি করে তা পাচার করতেন। পুলিশ তদন্তে নেমেই এই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোনা উদ্ধার করা হয়েছে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের