ঘাটালে ‘হোমিওপ্যাথি ওষুধ’ খাইয়ে নাবালিকাকে ধর্ষণ করল গানের মাস্টারমশাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলার স্বর মধুর হবে এই প্রতিশ্রুতি দিয়ে হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে ধর্ষণ করল গানের মাস্টারমশাই(Music Teacher)। অভিযোগ ওই ওষুধ খাওয়ার পর ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়ে। সেই সুযোগ নিয়ে গানের মাস্টারমশাই একাধিকবার ধর্ষণ করে অষ্টম শ্রেণীর ছাত্রীকে। ওই গানের মাস্টারমশাই এর বয়স ৫৯ বছর। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থানায়(Daspur P.S.) এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত গানের মাস্টারমশাইকে গ্রেফতার করেছে। ওই ছাত্রীর পরিবার ধৃত অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘাটালে কয়েক বছর ধরে প্রবীণ গানের শিক্ষকের কাছে তালিব নিচ্ছিলেন অষ্টম শ্রেণী ছাত্রী। মাঝেমধ্যেই ওই মাস্টারমশাই গানের গলা সুন্দর হবে এই বলে হোমিওপ্যাথিক ওষুধ দিতেন ছাত্রীকে।

তিনি বলতেন এগুলো খেলে গলার স্বর ভালো থাকবে। মাস্টার মশাই কথামতো সরল বিশ্বাসে ওই অষ্টম শ্রেণীর ছাত্রী সেই ওষুধ খেলে অচৈতন্য হতে পড়ত। এরপর সেই সুযোগে শিক্ষক তাকে ধর্ষণ করতেন। মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, ওই ওষুধ খাবার পর থেকে ঝিমিয়ে থাকত ।তাদের মেয়ে গানে ক্লাস করে বাড়ি ফিরে ঠিক মতো কথা বলত না। কাছেই ওর মামার বাড়ি । সেখানে ওই ছাত্রীর বাবা-মা তাকে পাঠিয়ে দেয়। জানা গেছে মামা বাড়িতে গিয়ে ধীরে ধীরে মেয়েটি সব কথা খুলে বলে অভিভাবকদের। চেয়েও জানায় তাকে গলার স্বর ভালো হওয়ার ওষুধ খাইয়ে তারপর শারীরিক নির্যাতন করতেন মাস্টারমশাই। অথচ এই মাস্টারমশাইয়ের বয়স ঊনষাট বছর।

শনিবার গভীর রাতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দাসপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর রাতেই ওই মাস্টার মশাইকে গ্রেফতার করে। Pocso ধারায় মামলা দায়ের করে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃত গানের মাস্টার মশাইকে ঘাটাল মহকুমা আদালতে(Ghatal Court) হাজির করলে বিচারক তদন্তের স্বার্থে তাকে চারদিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করাচ্ছে। বাড়ির লোকজনদের বয়ান রেকর্ড করা হয়েছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির